অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক সরল, শান্ত গৃহবধূর ছবি। শাড়ি, মাথায় ঘোমটা, মিষ্টি হাসি আর সংসারের নানা দায়িত্ব সামলানো, ধারাবাহিকে এমন চরিত্রেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। কিন্তু সেই পরিচিত ছক ভেঙেই এবার সম্পূর্ণ অন্য অবতারে সামনে এলেন নিয়া শর্মা।  অভিনেত্রীর সেই নতুন লুক দেখেই রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

 অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্স নিয়েও কম আলোচনা হয় না। সাহসী পোশাকে প্রকাশ্যে হাজির হওয়ার জন্য প্রায়ই শিরোনামে থাকেন অভিনেত্রী। এবারও তাঁর একটি স্ট্রিট-স্টাইল লুক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। মুম্বইয়ের রাস্তায় নিয়ার পোশাক দেখে যেমন অনেকে মুগ্ধ, তেমনই নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করেছেন। সম্প্রতি মুম্বইয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন নিয়া। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের একটি ক্রপ টপ এবং লো-রাইজ কালো জগার প্যান্ট। প্যান্টটি বেশ নিচে পরার কারণে কালো ইননারের ওয়েস্টব্যান্ড স্পষ্ট দেখা যাচ্ছিল। সঙ্গে কালো ব্যাগ, স্নিকার্স এবং খোলা চুলে একেবারে ক্যাজুয়াল অথচ বোল্ড লুকে দেখা যায় তাঁকে। নিয়ার এই পোশাকই নজর কেড়েছে নেটপাড়ার। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। কেউ তাঁর আত্মবিশ্বাস এবং ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। আবার কেউ তাঁর পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী, কয়েকজন নেটিজেন তাঁকে প্যান্ট একটু ওপরে পরে নেওয়ার পরামর্শও দিয়েছেন।  প্রশংসার পাশাপাশি ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে।  

 

View this post on Instagram

 

অভিনেত্রীকে এইভাবে দেখে অনেকেই প্রথমে বিশ্বাস  করতে পারেননি যে পর্দার সেই শান্ত-শিষ্ট গৃহবধূ আর এই গ্ল্যামারাস অবতারের মানুষটি একই। তবে অনেকেই বলছেন,  পর্দার চরিত্র আর বাস্তব জীবনের মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য থাকতে পারে, অভিনেত্রী যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ‘এক হাজারোঁ মে মেরি বহনা হ্যায়’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান নিয়া। এরপর ‘জামাই রাজা’, ‘ইশক মে মরজাওয়াঁ’, ‘নাগিন’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন তিনি।  

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ