একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বেঙ্গালুরু: ঘরের মাঠে হেসেখেলেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেলেন বিরাট কোহলিরা। বুধবার (১৫ এপ্রিল) প্রথমে ব্যাট করে রাসিক সালামের তোপে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থরা। জবাবে ২৯ বল বাকি থাকতেই হাতে পাঁচ উইকেট নিয়ে জয় হাসিল করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার ফিল সল্ট। তিনি করেন ৮ বলে সাত রান। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। পাওয়ার প্লে শেষে আরসিবির রান দাঁড়ায় ৬০।

অষ্টম ওভারে পাড়িক্কলকে ফিরিয়ে ৬৭ রানের পার্টনারশিপ ভাঙেন আবেশ খান। মাত্র ১০ রান করেন পাড়িক্কল। বেশ সাবলীল ভঙ্গিতে খেলছিলেন কোহলি। অনেকেই নিশ্চিত ছিলেন ঘরের মাঠে এদিন ব্যক্তিগত অর্ধশতরান করবেন তিনি। কিন্তু তার হয়নি। ১১তম ওভারে আবেশ খানের বলে নিকোলাস পুরানের তালুবন্দি হয়ে ফেরেন বিরাট। আউট হওয়ার আগে করেন ৩৪ বলে ৪৯ রান। এর পর রজত পাতিদার ও জিতেশ শর্মা চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। মারমুখী মেজাজে ব্যাট করে ১৩ বলে ২৭ রান করে প্রিন্স যাদবের বলে সাজঘরে ফেরেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ওই ওভারেই এক বল বাদে ফেরেন জিতেশ শর্মা। তিনি করেন ৯ বলে ২৩। তবে জোড়া ধাক্কা খেলেও সমস্যায় পড়তে হয়নি আরসিবিকে। ষষ্ঠ উইকেটে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড চালিয়ে খেলে ২৯ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। দুজনেই ১৪ রান করে অপরাজিত থাকেন। লখনউয়ের হয়ে প্রিন্স যাদব ৩২ রানে তিন উইকেট নিয়েছেন।

ঘরের মাঠে এদিন টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে আরসিবির বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে শুরু করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম। চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায় ঋষভ পন্থের দল। ৮ বলে ১২ রান করে রাসিক সালামের বলে দেবদত্ত পাড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্করাম। তিনে নামা লখনউ অধিনায়ক ঋষভ পন্থ মাত্র তিন বল খেলে আহত হয়ে মাঠ ছাড়েন। পাওয়ার প্লে শেষে লখনউয়ের রান দাঁড়ায় ৩৫। পাওয়ার প্লে’র পরের ওভারে দ্বিতীয় ধাক্কা খায় লখনউ। জস হেজেলউডের বলে এক রান করে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৩৮ রান যোগ করেন মিচেল মার্শ ও আয়ুষ বাদোনি। দশম ওভারে ক্রুনাল পাণ্ড্যের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মিচেল মার্শ (৪০)।

ছয়ে নেমে দলকে ভরসা জোগাতে পারেননি আব্দুল সামাদ-ও। তিনিও ফেরেন ক্রুণাল পাণ্ড্যের বলে। একা কুম্ভ হয়ে লড়াই চালানোর খানিকটা চেষ্টা চালিয়েছিলেন আয়ুষ বাদোনি। ১৬তম ওভারে রাসিক সালামের শিকার হন তিনি। আউটের আগে করে যান ২৪ বলে ৩৮। আহত হয়ে মাঠে ফিরলেও ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে ফেরেন (১)।

১৯তম ওভারে লখনউ শিবিরকে জোড়া ধাক্কা দেন রাসিক সালাম। তৃতীয় বলে ফেরান জর্জ লিন্ডে (৭) ও পরের বলে মোহাম্মদ শামিকে (০)। ১৩৭ রানে আট উইকেট হারানোর পরেই নিশ্চিত হয়ে যায় দেড়শোর গণ্ডি পেরোতে পারছে না ঋষভ পন্থের দল। মুকুল চৌধুরী শেষের দিকে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ ওভারে রাসিক সালামের দ্বিতীয় বলে ক্লিন বোল্ড হয়ে  সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করেন ২৮ বলে ৩৯ রান। শেষ বলে আবেশ খানের স্টাম্প ছিটকে ১৪৬ রানেই লখনউকে গুটিয়ে দেন সালাম।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান