৪০-এও উপচে পড়ছে যৌবন! মালদ্বীপে বিকিনি লুকে নজর কাড়লেন কে এই লাস্যময়ী অভিনেত্রী?

নিজস্ব প্রতিনিধিঃ বয়স ৪০, কিন্তু রূপের জেল্লায় এখনও অনুরাগীদের নজর কাড়েন অভিনেত্রী চাহাত খান্না। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটানোর কয়েকটি ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। বিকিনি পরে সমুদ্র সৈকত ও সুইমিং পুলে তাঁর একের পর এক ছবি এখন আলোচনায়। তবে শুধু রূপের চমক নয়, ব্যক্তিগত জীবনেও একাধিক কঠিন অধ্যায়ের মুখোমুখি হয়েছেন চাহাত।

Share:

মালদ্বীপের নীল জল আর মনোরম পরিবেশে ছুটির মেজাজে ধরা দিয়েছেন চাহাত খান্না। বিকিনি পরে সমুদ্রসৈকতে তাঁর ছবি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। খোলা চুল, চোখে রোদচশমা আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে অভিনেত্রীকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছে।

সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। বিকিনির সঙ্গে রোদচশমা এবং খোলা চুল তাঁর সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিতে চাহাতের আত্মবিশ্বাস স্পষ্ট।

শুধু সমুদ্রসৈকত নয়, সুইমিং পুলেও একাধিক ছবি তুলেছেন চাহাত। কখনও বসে, কখনও দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।

বিকিনি পরা ছবিতে নিজের ছিপছিপে গড়ন তুলে ধরেছেন চাহাত। তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসার বন্যা বইছে। বয়স ৪০ হলেও তাঁর সাজ ও উপস্থিতি নজর কাড়ছে।

চাহাতের হাসিমুখের ছবিও নজর কেড়েছে। ছবিতেই বোঝা যাচ্ছে, মালদ্বীপের এই ছুটি বেশ উপভোগ করছেন অভিনেত্রী। অনুরাগীরাও তাঁর প্রাণখোলা হাসির প্রশংসা করেছেন।

চাহাতের ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। ২০০৬ সালে ভরত নরসিংহানির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। পরে ২০১৩ সালে ফারহান মির্জাকে বিয়ে করেন তিনি। ২০১৮ সালে সেই সম্পর্কও ভেঙে যায়। স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন চাহাত।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের