জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের ইয়োরসমার্গ এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর-ই-তৈয়বার এক পাকিস্তানি কমান্ডার। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হয় ইয়াসির নামে পরিচিত ওই জঙ্গির। দীর্ঘদিন ধরে তার নজর রাখছিল নিরাপত্তা সংস্থাগুলি বলে সূত্রের খবর।

নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, ইয়াসির আগে লস্কর-ই-তৈয়বার বৃহত্তর সুলাইমান মুসা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। প্রায় এক বছর আগে সে ওই গোষ্ঠী থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে নিজস্বভাবে সক্রিয় হয়ে ইয়োরসমার্গ এবং আশপাশের এলাকায় লস্করের গুরুত্বপূর্ণ কমান্ডার হিসেবে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। গোয়েন্দা সূত্রে তার অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর আজ শনিবার যৌথ বাহিনী এলাকায় অভিযান শুরু করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয় জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ সংঘর্ষের পর ইয়াসিরকে নিকেশ করতে সক্ষম হয় বাহিনী। সূত্রের খবর, এলাকায় লস্করের নেটওয়ার্ক সক্রিয় রাখা এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে ইয়াসিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যু নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM সংঘর্ষ, জখম ৫০

তবে এখানেই তদন্ত শেষ হচ্ছে না। ইয়াসিরের সঙ্গে কারা যোগাযোগ রাখত, তার সংগঠনের মধ্যে কোন কোন জঙ্গির সঙ্গে যোগসূত্র ছিল এবং সাম্প্রতিক সময়ে উপত্যকায় কোনও নাশকতার পরিকল্পনায় সে জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি। ইয়োরসমার্গের এই অভিযান জম্মু ও কাশ্মীরে চলা সন্ত্রাসবিরোধী তৎপরতারই অংশ। ইয়াসিরের নেটওয়ার্কের বাকি সদস্যদের চিহ্নিত করতে এবং এলাকায় সম্ভাব্য অন্য জঙ্গি উপস্থিতির সন্ধানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন