‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমন খানের রগ চটা মেজাজের কথা কারোর অজানা নয়। কখনও ছবি শিকারিদের ফোন ভেঙে দেওয়া আবার কখনও কটূ কথা বলা। এই কাজ করতেই থাকেন তিনি। বলিউডের ভাইজানের মেজাজকে সমঝে চলেন সকলে। এবার শ্যুট চলাকালীন পাপারাজ্জিদের ধমক দিলেন সলমন। বিগ বসের ২০ সিজনের প্রোমো শ্যুট করছেন সলমন। তখনই ছবি শিকারিদের ধমক দিতে দেখা গিয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছবি তোলার সময়ে সলমন খান পাপারাজ্জিদের সঙ্গে কথা বলছেন। তবে, অভিনেতা ফটোগ্রাফারদের মঞ্চ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেও বলেন। সলমন পাপারাজ্জিদের বলেন, ‘এটা আমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই।’ পরে, যখন তারা তাঁকে আরও ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকে, তখন অভিনেতাকে কার্যত বিরক্ত হতে দেখা যায় এবং তিনি প্রতিক্রিয়া দিয়ে ফেলেন।

আরও পডুন: নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

সালমান পশ্চিমা ধাঁচের এক অনন্য ‘কাউবয় লুক’ বেছে নিয়েছিলেন। যার অন্যতম আকর্ষণ ছিল গাঢ় বাদামী রঙের চামড়ার কাউবয় হ্যাট। অলিভ-গ্রিন ভেস্টের নিচে নেভি ব্লু টি-শার্ট এবং সঙ্গে ডেনিম ও রুপালি নকশা করা বেল্ট। একাই পোজ দেওয়ার পাশাপাশি সলমনকে ছবি শিকারী এবং ‘বিগ বস ২০’-এর কলাকুশলীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়। ‘বিগ বস’ সিজন ২০ অনুষ্ঠানটি আগামী ৬ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এক প্রেস বিবৃতিতে এই সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা। জানা গিয়েছে এবারের সিজনে নির্মাতারা ‘বরদান’ (Vardaan) থিম এবং ‘দুটি বাড়ি’র (two-house) ফরম্যাট নিয়ে আসছেন। এবারের সিজনে প্রতিযোগী হিসেবে থাকতে পারেন মাহি ভিজ, ফয়সাল খান, ইশা রিখি, খুশি দুবে, আমান গান্ধি, গীতা বসরা, আম্রপালি দুবে এবং আসিফ খান।

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক