তীর্থ ভ্রমণে যেতে চান? ঘুরে আসুন ভারতের এই ৬ ঐতিহ্যবাহী মন্দির

ভারত শুধু বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ নয়, হাজার বছরের প্রাচীন সভ্যতা ও ধর্মীয় ঐতিহ্যেরও এক অনন্য ভাণ্ডার। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু প্রাচীন মন্দির আজও ইতিহাস, স্থাপত্যশৈলী ও আধ্যাত্মিকতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে  বিশ্বাস এবং ঐতিহাসিক ঘটনা। সুযোগ পেলে জীবনে একবার অন্তত ঘুরে দেখে আসতেই পারেন ভারতের এই ৬ ঐতিহ্যবাহী মন্দির।

Share:

কাশী বিশ্বনাথ মন্দির

গঙ্গার তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরে সারা বছর ভক্তদের ভিড় লেগেই থাকে। বিশ্বাস করা হয়, এখানে মহাদেবের দর্শন জীবনের অন্যতম পুণ্যলাভ। বারাণসী জংশন বা লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর থেকে সহজেই মন্দিরে পৌঁছানো যায়।

কোনার্ক সূর্য মন্দির

তেরশ শতকে নির্মিত এই মন্দির সূর্যদেবকে উৎসর্গ করা। বিশাল রথের আকৃতির স্থাপত্য, পাথরের সূক্ষ্ম কারুকাজ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিও পেয়েছে। ভুবনেশ্বর থেকে সড়কপথে প্রায় দেড় ঘণ্টায় কোনার্ক পৌঁছে এই অনন্য স্থাপত্য দেখা যায়।

মীনাক্ষী আম্মান মন্দির

দক্ষিণ ভারতের দ্রাবিড় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মীনাক্ষী আম্মান মন্দির। রঙিন গোপুরম, হাজারো ভাস্কর্য এবং দেবী মীনাক্ষীর আরাধনার জন্য এটি বিখ্যাত। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। মাদুরাই রেলস্টেশন ও বিমানবন্দর থেকে খুব অল্প সময়েই মন্দিরে পৌঁছে যাওয়া সম্ভব।

জগন্নাথ মন্দির

চার ধামের অন্যতম জগন্নাথ মন্দির ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অধিষ্ঠান। বিশ্বের বিখ্যাত রথযাত্রা উৎসব এখানেই অনুষ্ঠিত হয়। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি মন্দিরের ঐতিহ্যও অসাধারণ। পুরী রেলস্টেশন থেকে খুব সহজেই মন্দিরে পৌঁছানো যায়, আর সমুদ্রসৈকতও রয়েছে কাছেই।

বৃহদেশ্বর মন্দির

চোল সম্রাট রাজরাজা প্রথমের নির্মিত বৃহদেশ্বর মন্দির প্রায় এক হাজার বছরের পুরনো। সম্পূর্ণ গ্রানাইট পাথরে তৈরি এই বিশাল শিবমন্দির দক্ষিণ ভারতের স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মন্দিরে পৌঁছাতে তিরুচিরাপল্লি বিমানবন্দর থেকে সড়কপথে যাত্রা করতে হয়।

কেদারনাথ মন্দির

হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে গৌরীকুণ্ড থেকে প্রায় ১৬ কিলোমিটার ট্রেক করতে হয়। হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। পাহাড়, প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপূর্ব মিলনে কেদারনাথ দর্শন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়