২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে বড়সড় ধামাকা করতে চলেছে মোটোরোলা। আগামী ৫ নভেম্বর, ২০২৬ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন, Motorola Signature 27। এই নতুন ফোনটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া মোটোরোলা সিগনেচারের তুলনায় পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারির ক্ষেত্রে বেশ কিছু বড় আপগ্রেড নিয়ে আসছে।

পারফরম্যান্স এবং ফিচার

মোটোরোলা সিগনেচার ২৭-এ থাকছে বিশ্বের অন্যতম সেরা ও শক্তিশালী Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট। আগের মডেলের স্ন্যাপড্রাগন ৮ জেন ৫-এর তুলনায় এটি অনেক বেশি ফাস্ট। অতিরিক্ত গরম হওয়া আটকাতে এতে দেওয়া হয়েছে নতুন ArcticMesh কুলিং সিস্টেম, যা ৪০% বড় ভেপার চেম্বার এবং লিকুইড মেটাল প্রযুক্তিতে তৈরি। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক Hello UI-তে চলবে এবং এতে টানা ৭ বছরের মেজর ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ১৬৫ হার্জ (165Hz) ডিসপ্লে। তবে সিগনেচার ২৭-এ ব্যবহার করা হয়েছে অত্যন্ত দক্ষ ট্যান্ডেম ওলেড (Tandem OLED) প্যানেল, যা আউটডোরে সর্বোচ্চ ১২,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে সক্ষম। Motorola Signature মডেলে ৫০ মেগাপিক্সেলের ৩x পেরিস্কোপ লেন্স থাকলেও, নতুন সিগনেচার ২৭-এ থাকছে একটি এলিট কোয়াড-ক্যামেরা সেটআপ। এর মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ১০০x পর্যন্ত সুপার জুম সাপোর্ট করবে। এর মেইন সেন্সর হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-910। 

কত টাকায় মিলবে?

বোস (Bose)-এর সাথে পার্টনারশিপের বদলে এবার মোটোরোলা তাদের সিগনেচার ২৭-এ দিচ্ছে প্রিমিয়াম Bang & Olufsen টিউনড স্টিরিও স্পিকার।ব্যাটারির ক্ষমতা একলাফে বাড়িয়ে করা হয়েছে ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন সেল।এর সাথে থাকছে আগের মতোই ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট।যেখানে আগের মোটোরোলা সিগনেচার ফোনটি ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, সেখানে এতসব ভারী আপগ্রেডের কারণে মোটোরোলা সিগনেচার ২৭-এর দাম বেশ কিছুটা বাড়বে। ফোনটির ভারতীয় দাম ৬৯,৯৯৯ টাকা থেকে ৮৯,৯৯৯ টাকার মধ্যে হতে পারে।

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে