‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সেই হাতে এসেছিল পাইলটের লাইসেন্স! হাই স্কুলে পড়ার সময়েই আকাশে বিমান ওড়ানোর স্বপ্ন পূরণ করে ফেলেছিলেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস। বয়স মাত্র ২০, উড়ানের অভিজ্ঞতা প্রায় ১,৩০০ ঘণ্টা। কিন্তু সেই তরুণী কো-পাইলটের জীবনই শেষ হল ভয়াবহ বিমান দুর্ঘটনায়। ফ্লোরিডায় ভেঙে পড়া বেসরকারি বিমানের ককপিটে শেষ মুহূর্ত পর্যন্ত বিপদের সঙ্গে লড়েছিলেন তিনি। দুর্ঘটনার আগে তাঁর আতঙ্কিত কণ্ঠস্বর, এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পাঠানো সতর্কবার্তা এবং প্রেমিককে করা শেষ মেসেজ এবার সামনে এসেছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনেরই মৃত্যু হয়েছে।

রবিবার টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিল লিয়ারজেট ৬০ বিমানটি। প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় আচমকাই বিপদে পড়ে সেটি। এরপর দ্রুত প্রায় ২৫ হাজার ফুট নীচে নেমে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তে আগুন ধরে যায়। দুর্ঘটনার আগে ককপিটের কথোপকথনের একটি অডিও সামনে এসেছে। সেখানে নাতালিয়াকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মে ডে সতর্কবার্তা পাঠাতে শোনা যায়। তিনি জানান, বিমানটি অত্যন্ত দ্রুত নীচে নামছে। প্রতি মিনিটে প্রায় ২০ হাজার ফুট উচ্চতা হারানোর কথাও জানান তিনি। পরে ৮ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর কথা জানিয়ে ফের মে ডে বার্তা দেন। সেই সময় প্রধান পাইলট ৫৫ বছরের জেফ গ্রেগরিকে প্রার্থনা করতে শোনা যায়। অন্যদিকে, নাতালিয়া আতঙ্কিত কণ্ঠে জানান, বিমানটি মাটিতে আছড়ে পড়তে চলেছে, আর হাতে সময় নেই। এরপরই অডিও স্তব্ধ হয়ে যায়। নাতালিয়ার বাবা থিয়াগো করতেলেতির দাবি, দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগে প্রেমিক জাস্টিনকে মেসেজ করেছিলেন মেয়ে। সেখানে বিমানে প্রবল ঝাঁকুনি এবং বরফ জমার কথা জানিয়েছিলেন তিনি। ককপিট থেকেও এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বরফ জমা ও ঝাঁকুনির বিষয়ে সতর্ক করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়ে, বিমানটি ডানদিকে হেলে দ্রুত মাটির দিকে নেমে আসছে।

আরও পড়ুন: ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

বিমানে নাতালিয়া ও প্রধান পাইলট জেফ গ্রেগরি ছাড়াও ছিলেন টেক্সাসের প্রযুক্তি উদ্যোক্তা ৪৪ বছরের অ্যাডাম রবিনসন, তাঁর ৪০ বছরের স্ত্রী হেলেন শার্প এবং তাঁদের দুই সন্তান। চার বছরের এমা ও দু’বছরের চার্লি। ছিলেন তাঁদের হেল্পার অনিতা মারিয়া আপেলিদো সেটিনা এবং দুই ঘনিষ্ঠ বন্ধু র‍্যাচেল রিড ও চার্মি ফেহর। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে এবং তাঁদের পরিচয় শনাক্ত করা হয়েছে। অ্যাডাম ‘রিটেনশন’ ও ‘RB2B’ নামে দুটি প্রযুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর স্ত্রী হেলেনের একটি জনসংযোগ সংস্থা ‘ইনফ্লুয়েনশিয়াল পিআর’ এবং সিরামিক স্টুডিও ছিল। এই দুর্ঘটনায় মার্কিন সঙ্গীতশিল্পী লেনি ক্রাভিটজের মৃত্যুর গুজব ছড়ালেও তাঁর মুখপাত্র তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে ঘটনাটিকে ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)। প্রাক্তন পাইলট মার্টিন ভারসাভস্কির অনুমান, খারাপ আবহাওয়ায় বিমানটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত নয়।

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!