মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্ণবের পর আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মুরাসু’।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা নাগাদ এই ঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। যার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলে শুরু হয়েছে তুমুল দুর্যোগ। আইএমডি-এর দেওয়া তথ্য অনুসারে, ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।     

ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোর ৩.৩০টে থেকে ৫.৩০ নাগাদ প্রকাশম জেলার ওঙ্গোলের নিকটবর্তী নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশে পরবর্তী ১২ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একটানা এই বর্ষণের ফলে কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যেই উপকূলবর্তী রাজ্যগুলিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। স্থানীয়দের সতর্ক করে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের জেরে  বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই দুর্যোগের জেরে অন্ধ্রপ্রদেশে বাতিল করা হয়েছে মোট ১৯টি ডোমেস্টিক বিমান।  

আরও পড়ুন: ‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

বাংলায় কতটা পড়বে প্রভাব? 

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে এই ঘূর্ণিঝড়ের তেমন কোনও বিরাট প্রভাব পড়বে না। তবে  মঙ্গলবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। বুধবার (৪ নভেম্বর) থেকে সর্বত্র আবহাওয়া শুকনো  থাকবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন আপাতত তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে ধীরে ধীরে নামবে পারদ। 

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা