ক্যামেরার আড়ালে অন্ধকার জীবন! রিয়্যালিটি শো-তে কী বললেন উরফির বোন ডলি?

পর্দায় তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি অনেকেই দেখেছেন। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল ভয়, অপমান আর টিকে থাকার লড়াই। রিয়্যালিটি শো-তে  এসে জীবনের অজানা অধ্যায়ের কথা জানালেন ডলি জাভেদ। 

Share:

ডলির কথায়, ছোট থেকেই বাড়িতে অশান্তির পরিবেশ ছিল। হাসি-খুশি শৈশবের বদলে ভয় আর অস্থিরতার মধ্যেই বড় হতে হয়েছে তাঁকে। সেই সময়ের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাঁকে। 

রিয়্যালিটি শো-তে ডলি বলেন, তাঁর বাবা প্রায়ই মায়ের উপর শারীরিক অত্যাচার করতেন। ছোটবেলায় সেই দৃশ্য চোখের সামনে দেখেও কিছু করার উপায় ছিল না।

ডলির অভিযোগ, তাঁর বাবা আত্মীয়দের কাছেও মা ও মেয়েদের সম্পর্কে অত্যন্ত অপমানজনক কথা বলতেন। সেই ঘটনা গোটা পরিবারকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বলে জানান তিনি।

ডলির দাবি, তাঁদের অজান্তেই তাঁর বাবা একাধিক বিয়ে করেছিলেন। পরে সেই বিষয়টি জানতে পেরে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ে পরিবার।

একটা সময় এমনও কেটেছে, যখন দু'বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছিল। সংসার চালাতে বাড়ির জিনিসপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছিল বলে জানান ডলি।

সব বাধা পেরিয়ে পরিবারকে সামলে রাখার চেষ্টা করেন ডলি ও তাঁর বোনেরা। তাঁদের পরিশ্রমেই ধীরে ধীরে কঠিন সময় কাটিয়ে ওঠা সম্ভব হয় বলে জানান তিনি।

অতীতের যন্ত্রণা ভুলে নয়, তাকে সঙ্গী করেই নিজের পরিচয় গড়ে তুলেছেন ডলি। বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

রিয়্যালিটি শো-তে জীবনের এই অজানা অধ্যায় তুলে ধরতেই নতুন করে চর্চায় উঠে এসেছেন ডলি জাভেদ। তাঁর দাবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর আলোচনা।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়