বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিরো মোটোকর্পের সঙ্গে যৌথ উদ্যোগে হার্লে-ডেভিডসন তাদের নতুন এন্ট্রি-লেভেল ক্রুজার বাইক ‘স্প্রিন্ট ৪৪০’ বিশ্বমঞ্চে উন্মোচন করেছে। ভারতের তৈরি এই গ্লোবাল ক্রুজারটি এর আগের ‘X440’ মডেলের রোডস্টার লুক থেকে বেরিয়ে সম্পূর্ণ ক্লাসিক ও ট্র্যাডিশনাল ক্রুজার ডিজাইনে তৈরি করা হয়েছে।

ডিজাইন ও ফিচার

এই বাইকটিতে রয়েছে দীর্ঘ ও নিচু স্ট্যান্স, টিয়ারড্রপ আকৃতির ৯-লিটারের ফুয়েল ট্যাঙ্ক, স্কুপড রাইডার সিট এবং সোয়েপ্ট-ব্যাক হ্যান্ডেলবার। এর সিটের উচ্চতা মাত্র ৬৭১ মিমি, যার ফলে যেকোনো রাইডার খুব সহজেই পা মাটিতে রেখে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারবেন। দীর্ঘ ভ্রমণের জন্য এতে ডিটাচেবল উইন্ডস্ক্রিন, স্যাডলব্যাগ, পিলিয়ন ব্যাকরেস্ট এবং রাইডারের সুবিধা অনুযায়ী সিট পরিবর্তনের অপশন রাখা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ৪৪০ সিসি,এয়ার ও অয়েল-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন।এই ইঞ্জিন থেকে ৬,০০০ আরপিএম-এ ২৬.৭ বিএইচপি শক্তি এবং ৪,০০০ আরপিএম-এ ৩৮ এনএম টর্ক পাওয়া যাবে। এটি ৬-স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট-অ্যান্ড-স্লিপার ক্লাচ সমৃদ্ধ।রিলেক্সড ক্রুজিং ও দারুণ লো-স্পিড টর্কের পাশাপাশি বাইকটি প্রতি লিটারে প্রায় ৩৪ কিমি মাইলেজ দেবে।

কত টাকায় মিলবে এই বাইক?

ক্লাসিক লুকের হলেও এতে রয়েছে আধুনিক ৩.৫-ইঞ্চির রাউন্ড কালার টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল।বাইকটিতে ফুল এলইডি লাইটিং সেটআপ এবং হেডল্যাম্পের ঠিক ওপরে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।যুক্তরাজ্যের বাজারে হার্লে-ডেভিডসন স্প্রিন্ট ৪৪০-এর শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৯৯৫ পাউন্ড’। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ২০২৭ সালের বসন্তে এর ডেলিভারি শুরু হবে এবং এর ফাইনাল অ্যাসেম্বলিং বা শেষ পর্বের কাজ হবে পেনসিলভানিয়ার ইয়র্ক-এ অবস্থিত হার্লের নিজস্ব কারখানায়।

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে