বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি পড়লেই কোনও কালীপুজোর মণ্ডপে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। চোরবাগান সর্বজনীনের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কলকাতার কালীপুজো কমিটিগুলিকে এমনই নির্দেশ দিল পুলিশ। আজ, মঙ্গলবার নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে কলকাতা পুলিশ। বৈঠকে পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে, শব্দবিধি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।

সেই বৈঠকে পুজো কমিটিগুলিকে কলকাতা পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পুজো মণ্ডপের প্রবেশপথ বা এন্ট্রি গেট যতটা প্রশস্ত রাখা হবে, তার তুলনায় বেরনোর বা এক্সিটের রাস্তা চওড়া বা প্রশস্ত বেশি করতে হবে। দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। পাশাপাশি, পুজো কমিটির তরফে মণ্ডপে দর্শনার্থীদের উদ্দেশ্যে কোনও ঘোষণা করতে হলে সেটা পুলিশের সঙ্গে কথা বলে নিতে হবে। প্রয়োজনে পুলিশের উপস্থিতিতেই কোনও জরুরি ঘোষণা করতে হবে কালীপুজো কমিটিগুলিকে।

আরও পডুন: রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো কমিটিকে ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওরকম দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা অতিরিক্ত ভিড়ের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে কীভাবে দ্রুত দর্শনার্থীদের নিরাপদে বের করে আনা হবে, তার আগাম পরিকল্পনা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল এবারের কালীপুজোতে সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানো যাবে। সেই কথাই এদিনের বৈঠকে কালীপুজো কমিটিগুলিকে বলে দেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১২ই নভেম্বরের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। বিসর্জনের শোভাযাত্রায় কোনওরকম শব্দবাজি ফাটানো যাবে না। দুর্গাপুজোর মতোই কালীপুজের বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

৭০০০mAh ব্যাটারির Motorola স্মার্টফোনে ১৩,০০০ টাকারও বেশি ছাড়! আজই কিনুন

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক

Airtel-এর দুর্দান্ত অফার, ৪৪৯ টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা!

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি