১৯ বছর আগে বাথটবে ছোট্ট ইয়ামালকে স্নান করান মেসি, আসল গল্পটা জানেন?

নিয়তির কী অদ্ভুত খেলা। ১৯ বছর আগে লিওনেল মেসি অবচেতনভাবেই এমন এক গল্প লিখেছেন যা আজ গোটা বিশ্বকে মুগ্ধ করতে চলেছে। মেসি কখনই ভাবেননি ২০০৭ সালে যে একরত্তি ছেলেটাকে স্নান  করিয়েছেন, তার বিরুদ্ধেই এক দিন খেলতে নামতে হবে বিশ্বকাপের ফাইনালে। গল্প নয় বাস্তবে সেটাই হতে চলেছে। ইয়ামালকে স্নান করানোর নেপথ্যে গল্প জেনে নিন।  

Share:

 ১৮ বছর আগে হয়েছিল মেসি- ইয়ামালের প্রথম সাক্ষাৎ। তখন সে দিনই ইয়ামালকে সামলাতে হিমশিম খেয়ে গিয়েছিলেন মেসি। তবে মাঠে নয়, বাথটাবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে একটি ফোটো শুটের সময় প্রথম সাক্ষাৎ হয়েছিল দুই তারকার। 

 

২০০৭ সালে ক্যাম্প ন্যু-তে আসার আগে শিলা ইবানা তাঁর শিশু সন্তানের নামে ইউনিসেফের একটি লটারিতে অংশ নিয়েছিলেন। বিজয়ী হওয়ার পর মেসির সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ পান। শিলার সেই শিশু সন্তান আর কেউ নন, বর্তমানে ১৯ বছর বয়সী স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল। রবিবার বিশ্বকাপের ফাইনালে তিনি মেসির মুখোমুখি হবেন।

ছবিটি তখন  তুলেছিলেন, অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী জোয়ান মনফোর্ট।   সে দিনের অভিজ্ঞতা জানিয়ে বলেছেন, 'মেসির তখন ২০ বছর বয়স। খুব লাজুক ছিল। হঠাৎ ওকে লকার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখে একটা জলভর্তি বাথটাব। তার মধ্যে একটি শিশু। ও থতমত খেয়ে গিয়েছিল। বাচ্চাটাকে কী করে ধরবে প্রথমে বুঝতেই পারছিল না।'   

বহু বছর ছবিগুলি আড়ালেই ছিল। পরে ইয়ামালের পরিবার ছবিগুলি প্রকাশ করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় । ২০২৪ সালে ইয়ামালের ইউরো অভিষেকের সময় ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন তাঁর বাবা। ক্যাপশনে লিখেছিলেন, ‘দুই কিংবদন্তির পথচলার শুরু।’

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!