পুজোর ছুটিতে নর্থ বেঙ্গল যাবেন ভাবছেন? এই ৫ ট্রেনে NJP পৌঁছবেন খুব সহজেই, রইল সময়সূচী

পুজোর ছুটিতে পাহাড়মুখো বাঙালির ভিড় বাড়তে না বাড়তেই শুরু হয়ে যায় ট্রেনের টিকিটের হাহাকার। তবে হাওড়া বা শিয়ালদহে টিকিট না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। ডানকুনি স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক দূরপাল্লার এক্সপ্রেস, যা রিজার্ভেশন টিকিটে আপনাকে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

Share:

পুজোর আগে উত্তরবঙ্গ যাওয়ার সহজ উপায় দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গমুখী ট্রেনে টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। তবে হাওড়া বা শিয়ালদহ ছাড়াও ডানকুনি স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন ধরে সহজেই পৌঁছে যেতে পারেন নিউ জলপাইগুড়ি (এনজেপি)।

শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরে মাত্র ৪০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ডানকুনি স্টেশনে। সেখান থেকেই উত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস ট্রেন ছাড়ে।

শিলচর এক্সপ্রেস সপ্তাহে মঙ্গলবার সকাল ৯:৩২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে। বোলপুর, রামপুরহাট, নিউ ফারাক্কা ও মালদহ টাউন হয়ে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি।

কামাক্ষ্যা অমৃত ভারত এক্সপ্রেস ভোররাত ৩:১০ মিনিটে ডানকুনি থেকে যাত্রা শুরু করে। বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট ও মালদহ টাউন হয়ে দুপুর ১২:৫০ মিনিটে পৌঁছয় এনজেপি।

 

গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস শুক্রবার, শনিবার ও রবিবার সকাল ৯:৩৭ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে। একই রুটে চলাচল করে সন্ধ্যা ৭:৩৫ মিনিটে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি।

 

নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস ডানকুনি থেকে সন্ধ্যা ৬:৪৭ মিনিটে ছাড়ে। পরদিন ভোর ৫টায় পৌঁছে যায় এনজেপি। বৃহস্পতিবারেও একই সময়ে এই ট্রেন পাওয়া যায়।

আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস রবিবার সন্ধ্যা ৭:১০ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে। পরদিন ভোর ৪:৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যায়।

 

সব ট্রেনের রিজার্ভেশন টিকিট রেলের সংরক্ষণ কাউন্টার, আইআরসিটিসির ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে বুক করা যায়। স্লিপার থেকে এসি, সব ধরনের কোচের সুবিধাই রয়েছে। তাই পুজোর ভ্রমণের পরিকল্পনা করতে দেরি না করে আগেভাগেই টিকিট কেটে রাখুন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়