৪০ বছর বয়সেও কেন অবিবাহিত? বিয়ে না করার আসল কারণ জানালেন শক্তি মোহন

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী শক্তি মোহনকে বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি সেই প্রসঙ্গেই অকপট মন্তব্য করলেন তিনি। 

Share:

শক্তি মোহন জানান, তাঁকে করা প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে বেশি আসে বিয়ে নিয়ে। তাঁর কথায়, প্রায় ৯৯ শতাংশ মানুষ জানতে চান, তিনি কবে বিয়ে করবেন।

শক্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে বিয়ে করার কোনও ইচ্ছা তাঁর নেই। নিজের জীবনের সিদ্ধান্ত তিনি নিজের সময় ও ইচ্ছা মতোই নিতে চান।

 

 

তাঁর মতে, একজন মানুষ সুখে আছেন কি না, সেই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিয়েকেই জীবনের একমাত্র সাফল্য হিসেবে দেখা ঠিক নয়।

শক্তির দাবি, শুধু মেয়েদের নয়, ছেলেরাও বারবার বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন। তাই এই সামাজিক মানসিকতার বদল প্রয়োজন।

কেউ বিয়ে করতে চান, কেউ চান না। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। প্রত্যেকের নিজের জীবন নিজের মতো করে বেছে নেওয়ার অধিকার রয়েছে।

শক্তি জানান, জীবনে অনেক ভালোবাসার মানুষের সঙ্গ পেয়েছেন তিনি। তাই বিয়ে না করেও তিনি পরিপূর্ণ ও সুখী জীবন কাটাচ্ছেন। তাঁর মতে, সুখের সংজ্ঞা প্রত্যেক মানুষের কাছে আলাদা।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়