বাঁদরের কীর্তি, সেলুনে ঢুকে চুল কাটিয়ে হাতে-পায়ে ম্যাসাজ করিয়ে নিল

সেলুনে চুল কাটাতে বা মাথায় ম্যাসাজ করাতে সাধারণত ভিড় করেন মানুষ। কিন্তু এ বার সেই পরিচিত ছবির বদলে দেখা গেল সম্পূর্ণ অন্য রকম দৃশ্য। আচমকাই একটি সেলুনে ঢুকে পড়ে এক বাঁদর। তারপর  যা করল সেই কাণ্ড দেখে হাসিতে লুটোপুটি নেটদুনিয়া। 

 

Share:

ব্যস্ত সেলুনে হঠাৎই ঢুকে পড়ে একটি বাঁদর। প্রথমে তাকে দেখে কিছুটা অবাক হয়ে যান সেলুনে থাকা লোকজন। তবে কাউকে বিরক্ত না করে সে সোজা এগিয়ে যায় ভিতরের দিকে।

কোনও দ্বিধা নেই, নেই এদিক-ওদিক তাকানো। সোজা চেয়ারে গিয়ে বসে পড়ে সে। দেখে মনে হয়, এই সেলুনে তার আগেও নিয়মিত যাতায়াত রয়েছে।

বাঁদরটির এমন কাণ্ড দেখে নাপিতও তাকে পরিষেবা দিতে শুরু করেন। মাথায় হাত বুলিয়ে ম্যাসাজ করতেই বেশ শান্ত হয়ে যায় সে।

ম্যাসাজ চলাকালীন বাঁদরটির অভিব্যক্তি দেখার মতো। চোখ বন্ধ করে এমন ভাবে বসে থাকে, যেন সারাদিনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যাচ্ছে।

এই মজার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে হাসির রোল নেটপাড়ায়। অনেকেই মজা করে বাঁদরটিকে সেলুনের ‘ভিআইপি কাস্টমার’ বলে ডাকছেন।

শেষ পর্যন্ত চুল কাটা বা অন্য কোনও পরিষেবা নয়, মাথায় ম্যাসাজ নিয়েই সেলুন থেকে বেরিয়ে যায় বাঁদরটি। অদ্ভুত এই ঘটনার ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস