ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

Share:

নিজস্ব প্রতিনিধি: সবুজ ঘাসের উপরে তাঁর বাঁ পায়ের জাদুতে মোহিত গোটা বিশ্ব। মাঠে তিনি পরিচিত ফুটবলের রাজপুত্তুর হিসেবে। তবে মাঠের বাইরেও রাজার মতো মন লিওনেল মেসির। বরাবরই মানবিক উদ্যোগে সামিল হন। এবার স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য গড়ে ওঠা হাসপাতালে নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

শিশুদের মারণ ব্যাধির চিকি‍ৎসার জন্য বার্সেলোনায় গড়ে উঠছে  এসজেডি পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টার। হাসপাতালটি গড়ে তুলতে আনুমানিক খরচ হবে প্রায় ৩ কোটি ইউরো। চিকি‍ৎসা কেন্দ্রটির আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার। এখানে প্রতি বছর আনুমানিক ৪০০ শিশুকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। মূলত শিশুদের ক্যান্সার চিকিৎসার বিভিন্ন সেবা একই ছাদের নিচে নিয়ে আসাই এই কেন্দ্রের মূল লক্ষ্য। মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগের সম্মিলিত অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি।

শিক্ষা, খেলাধুলা ও নানা সামাজিক উদ্যোগেও সক্রিয় মেসি ফাউন্ডেশন। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, মেসির জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণেও কাজ করছে ফাউন্ডেশন।

উত্তর আমেরিকা বিশ্বকাপ শেষেই কোটি-কোটি ভক্তের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নীল-সাদা জার্সি গায়ে তাঁকে আর সবুজ ঘাসের উপরে দাপিয়ে বেড়াতে দেখা যাবে না। বাবার অকালপ্রয়াণেই এতটাই ভেঙে পড়েছেন মেসি, যে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে দেরি করেননি। তবে ক্লাব ফুটবলে খেলতে দেখা যাবে তাঁকে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি