যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের অন্যান্য অংশের মতোই মহিলাদের যৌনাঙ্গের পরিচ্ছন্নতা ও যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে গিয়ে অনেক সময় এমন কিছু অভ্যাস তৈরি হয়, যা উল্টে যৌনাঙ্গের স্বাস্থ্যের জন্য সমস্যা ডেকে আনতে পারে। স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পরিষ্কার করা, সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার কিংবা যোনির ভিতর পরিষ্কার করার চেষ্টা, এ ধরনের অভ্যাসে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। তাই অন্তরঙ্গ অঙ্গের যত্নে কোন ভুলগুলি এড়িয়ে চলা প্রয়োজন, জেনে নিন-

অতিরিক্ত যৌনাঙ্গ ধোয়া
পরিচ্ছন্ন রাখার জন্য বার বার যৌনাঙ্গ ধোয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত ধোয়ার ফলে সংবেদনশীল ত্বকে শুষ্কতা, জ্বালা কিংবা অস্বস্তি দেখা দিতে পারে। তাই প্রয়োজনের অতিরিক্ত পরিষ্কার করার অভ্যাস এড়িয়ে চলাই ভাল।

 সুগন্ধিযুক্ত বা রাসায়নিক পণ্য ব্যবহার
অন্তরঙ্গ অঙ্গ পরিষ্কারের জন্য বাজারচলতি সুগন্ধিযুক্ত সাবান, স্প্রে বা অন্যান্য পণ্য নিয়মিত ব্যবহার করা ঠিক নয়। এগুলির কিছু উপাদান স্বাভাবিক pH ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে।

যোনির ভিতর পরিষ্কার করা
অনেকে পরিচ্ছন্নতার জন্য ডুচিং অর্থাৎ যোনির ভিতরে জল বা অন্য কোনও তরল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন। চিকিৎসকদের মতে, সাধারণত এর প্রয়োজন নেই। এতে যোনির স্বাভাবিক জীবাণুর ভারসাম্য নষ্ট হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুনঃ আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

দীর্ঘক্ষণ টাইট অন্তর্বাস পরা
অতিরিক্ত আঁটসাঁটো এবং বাতাস চলাচল করে না এমন অন্তর্বাসে ঘাম ও আর্দ্রতা জমে থাকতে পারে। ফলে অস্বস্তি এবং ছত্রাকজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। আরামদায়ক ও বাতাস চলাচল করতে পারে এমন অন্তর্বাস বেছে নেওয়া ভাল।

 পরিষ্কার করার সময় ভুল পদ্ধতি
শৌচালয় ব্যবহারের পর পরিষ্কার করার সময় পিছন থেকে সামনে মুছলে মলদ্বারের জীবাণু সামনের দিকে ছড়িয়ে পড়তে পারে। তাই সামনে থেকে পিছনের দিকে পরিষ্কার করার অভ্যাস করা উচিত।

কালো দাগ বা গন্ধ দূর করার ক্রিম
সোশ্যাল মিডিয়ার পরামর্শ দেখে অন্তরঙ্গ এলাকার ত্বকে বিভিন্ন ফর্সাকারী, সুগন্ধিযুক্ত বা দাগ দূর করার ক্রিম ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। সংবেদনশীল ত্বকে এ ধরনের পণ্য জ্বালা বা অ্যালার্জি তৈরি করতে পারে। সমস্যা থাকলে নিজে থেকে পণ্য ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর