বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: হেঁটে অম্বাজি মায়ের দর্শনে যাওয়া একের পর এক পুণ্যার্থীকে ধাক্কা দিল বেপরোয়া গতির এক গাড়ি। ভয়াবহ ওই ঘটনায় এক তীর্থযাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ১০ পুণ্যার্থী।  আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে বেপরোয়া গতির গাড়িটিতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িটি দাউ-দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে গিয়েছে গোটা এলাকা। উত্তেজনা থাকায় এলাকায়  বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সবরকণ্ঠের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটেছে সোমবার (২১ সেপ্টেম্বর) হিম্মতনগরের দোলগড়-পাটিয়া মহাসড়কের সংযোগস্থলের কাছে। ব্যস্তবহুল চার-লেনের মহাসড়ক ধরে হেঁটে যাওয়ার সময় পর পর তীর্থযাত্রীকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি গাড়ি। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। জখম হয়েছেন আরও ১০ তীর্থযাত্রী। চোখের সামনে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে দেখে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরেই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। যদিও স্থানীয়রা তাকে ধরে ফেলে। রেগে গাড়িটিতে অগ্নিসংযোগ করে। মাঝ রাস্তায় দাউ-দাউ করে জ্বলতে থাকে গাড়িটি।

প্রতি বছরই অম্বাজি মাতার দর্শনে দেশ-বিদেশ থেকে বহু তীর্থযাত্রী হাজির হন। চলতি বছর প্রায় ৪০ লক্ষ ভক্ত বা পুণ্যার্থী আম্বাজি মাতার দর্শন করবেন বলে অনুমান করা হচ্ছে। যেহেতু ভক্তরা পায়ে হেঁটেই মায়ের দরবারে যান, তাই গাড়ি চালকদের প্রতি সতর্কবার্তা জারি করেছিল স্থানীয় প্রশাসন। যদিও তাতে কর্ণপাত না করে বহু চালকই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর