আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাবল সেঞ্চুরি শুভমনের, নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৫০ রান

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অনবদ্য, অপ্রতিরোধ্য, বিধ্বংসী-কোনও উপমাই যথেষ্ট নয় শুভমন গিলের ক্ষেত্রে। বুধবার নিজামের শহরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুধু যে জীবনের প্রথম দ্বিশতরান করলেন, তাই নয়। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতেই সফরকারী দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৯ রানের পাহাড় গড়ে তুলতে পারল টিম ইন্ডিয়া। 

দলের সূচনা করতে নেমে এদিন প্রথম থেকেই দেখেশুনে খেলতে শুরু করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ভারতীয় ব্যাটার। ক্রিজের অন্য প্রান্তে যখন অধিনায়ক রোহিত শর্মা থেকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিরা তেমন দাগ কাটতে পারেননি তখন দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ২১ বছর বয়সী তরুণ ব্যাটার। ৮৭ বলে প্রথম শতরান করে এক দিনের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে দ্রুত ১০০০ রান করলেন তিনি। বিরাট কোহলি যেখানে ২৪টি ইনিংসে ১০০০ রান করেছিলেন, সেখানে শুভমন মাত্র ১৯টি ইনিংসে হাজার রানের গণ্ডি ছুঁলেন।

শতরান করার পরে আরও বেপরোয়া হয়ে উঠলেন ভারতীয় ওপেনার। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে ৭৪ রান যোগ করলেন। ২৮ বলে ৩৮ রান করে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের খেসারত দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল টি টুয়েন্টিতে ভারতের অধিনায়ককে। হার্দিক ফিরতে রানের ফুলঝুরি ছোটালেন শুভমন। ডারিল মিচেল থেকে লকি ফার্গুসন- কাউকেই রেয়াত করেননি। মাত্র ৫৮ বলেই দ্বিতীয় শতরান পেয়ে যান। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে হেনরি শিপলের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ভারতের তরুণ ব্যাটার। তার আগে ১৯টি চার আর নয়টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ১০৮ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ১২ এবং শার্দুল ঠাকুর তিন বলে তিন রান করে আউট হন। কুলদীপ যাদব পাঁচ রানে এবং মহম্মদ সামি দুই রানে অপরাজিত থাকেন। 

Published by:

Share Link:

More Releted News:

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ