পেনাল্টি মিস হাকিমির, আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় মরক্কোরও

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামেরুন, মিশর, সেনেগালের পরে আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় নিল মরক্কো। আর দলের বিদায়ের দিনই পেনাল্টি মিস করলেন মরক্কোর তারকা খেলোয়াড় আশরাফ হাকিমি। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ গোলে হেরে গেল আফ্রিকান নেশনস কাপের সম্ভাব্য ফেভারিট দল।

কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছিল মরক্কো। ফুটবল বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল আফ্রিকার দলটি। বিশ্বকাপের পরেও দুরন্ত ছন্দে ছিল। মোট ১৩টি ম্যাচ খেলেছেন আশরাফ হাকিমিরা। তার মধ্যে দুটি ম্যাচে হার হজম করতে হয়েছে। আর দুটি ম্যাচই হেরেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। মঙ্গলবার প্রথমার্ধে আক্রমণ আর প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। কোনও দলই কাঙ্খিত গোল পায়নি। তবে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ মিস করেছিল। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল দুই দলই। ম্যাচের ৫৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার এভিডেন্স মাকগোপা গোল করে দলকে এগিয়ে দেন।

৮৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল মরক্কো। ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল বিশ্বকাপে চমক জাগানো দলের কাছে। কিন্তু সেই পেনাল্টি মিস করে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মরক্কোর আশরাফ হাকিমি। উল্টে ম্যাচের দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সোফিয়ান আমারবাতও। আর দশজনের দলে পরিণত হওয়া মরক্কোকে চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। আমারবাত কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরের মিনিটে ফের নিখুঁত নিশানায় মরক্কোর জাল কাঁপান টেবোহা মোকোয়েনা। ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি মরক্কো।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের