এই মুহূর্তে

দর্শকদের গুন্ডামিতে কত টাকার ক্ষতি যুবভারতীর, অঙ্ক শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি : ফুটবলের রাজপুত্রকে চোখের দেখা দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন ভক্তরা। কিন্তু তাকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালায় ভক্তরা। গোটা যুবভারতীকে রীতিমতো লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। দর্শকরা যে গুন্ডামি করেছে সেই ক্ষতির পরিমাণ শুনলে চমকে উঠতে হয়। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

যুবভারতীতে ক্ষয়ক্ষতি নিয়ে পূর্ত দফতরের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটির ওপর। খেলার মাঠে যেয়ার ভাঙ্গা থেকে শুরু করে একাধিক জিনিসে হামলা চালানো হয়েছে।। খেলার মাঠেও ক্ষতি হয়েছে। পাশাপাশি অ্যাথলেটিক ট্র্যাকও নষ্ট করা হয়েছে। মেসিকে দেখার স্বপ্ন ছিল চোখে। লাইন দিয়ে বিপুল টাকা দিয়ে চিকিট কিনেছিলেন। অথচ যাঁকে দেখার, তাঁকে দেখতেই পেলেন না। ফলে বাঁধ ভাঙল দর্শকদের। তাঁদের তাণ্ডবের শিকার হতে হল যুবভারতী ক্রীড়াঙ্গনকে। বাকেট চেয়ার ছাড়াও ভাঙা হয়েছে গ্যালারির লেভেল টু ও লেভেল থ্রি-র রেলিং। প্লেয়ারদের মাঠে নামার টানেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে গোলপোস্টের নেট। গোলপোস্টের একটা অংশও উপড়ে ফেলা হয়েছে।

যারা গিয়েছে স্টেডিয়াম ভাড়া নিলে ১০ লক্ষ টাকা ডিপোজিট মানি হিসেবে রাখা হয়। স্টেডিয়ামের কোন ক্ষতি হলে সেই টাকায় তা মেরামত করা হয়। কিন্তু মেসির এই অনুষ্ঠানেরয় সংস্থার থেকে এই টাকা ফিরা দপ্তর নেয়নি বলে জানা যাচ্ছে। শতদ্রু ঘনিষ্ঠরা জানিয়েছে, স্টেডিয়ামের ভাড়া বাবদ ১২ লক্ষ টাকা ও স্টেডিয়ামের ২০০ জন কর্মীর খাওয়া-দাওয়া বাবদ ৪ লক্ষ টাকা আগেই জমা দেওয়া হয়েছিল। জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণের খরচ আরো বাড়তে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিদেশে গিয়েও দেশি সংস্কার ভুলিনি’, লন্ডনের বাড়িতে বিশেষ পুজো করলেন বিরাট-অনুষ্কা

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ বোর্ডকে এক হাত নিলেন প্রাক্তন বিসিবি কর্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ