২৫৪ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথম! টানা পাঁচ বলে পাঁচ উইকেট, ইতিহাস গড়লেন ব্রেট র‍্যান্ডেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল নজির গড়লেন নিউজিল্যান্ডের এক ঘরোয়া ক্রিকেটার । প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করে আলোচনায় উঠে এলেন ব্রেট র‍্যান্ডেল। রবিবার নিউজিল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের একটি ম্যাচে এই ঐতিহাসিক কীর্তি গড়েন তিনি।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের মধ্যে চলা চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। ক্রিকেট ইতিহাসবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড হিস্টোরিয়ানস (ACS)-এর তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে প্রথম নথিভুক্ত প্রথম শ্রেণির ম্যাচ হওয়ার পর থেকে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির আগে কখনও দেখা যায়নি।৩০ বছর বয়সি ডানহাতি পেসার র‍্যান্ডেল নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করে শুরু করেন উইকেটের ধস। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই আউট করেন নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট ক্রিকেটার জিত রাভালকে। পরপর আরও তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে তিনি তৈরি করেন ইতিহাস। সেই তালিকায় ছিলেন আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্কও।

র‍্যান্ডেলের বিধ্বংসী বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস দল মাত্র ৮২ রানে গুটিয়ে যায়। ম্যাচে তিনি ২৫ রান দিয়ে মোট ৭টি উইকেট তুলে নেন, যা তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট জীবনের সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে ধরা হচ্ছে।উল্লেখ্য, গত বছর আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার একটি ঘরোয়া টি-২০ ম্যাচে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে আলোড়ন ফেলেছিলেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রেট র‍্যান্ডেলের এই কীর্তি ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল।

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে