আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেফারিকে কু কথা, কোটি টাকা জরিমানা ও ২ ম্যাচ সাসপেন্ড ক্লপ

নিজস্ব প্রতিনিধি:  রেফারিকে কু কথা বলার অপরাধে কোটি টাকা জরিমানা এবং ২ ম্যাচ সাসপেন্ড হলেন লিভারপুল কোচ উর্গেন ক্লপ। তাঁকে এই শাস্তি দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে টটেনহ্যামের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল লিভারপুল। সেই ম্যাচে ৪-৩ গোলে জয় পায় উর্গেন ক্লপের দল। সেই ম্যাচেই রেফারি পল টিয়ের্নির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই শৃঙ্ঘলাভঙ্গের অভিযোগ ওঠে ক্লপের বিরুদ্ধে। এবং এই জার্মান কোচের বিরুদ্ধে এই শাস্তির কথা ঘোষণা করা এফ-এর পক্ষ থেকে।

ওই ম্যাচে লিভারপুল কোচ ক্লপ তাঁর দলের জয়সূচক গোলের পরই চতুর্থ রেফারির কাছে গিয়ে চিৎকার করেছিলেন। তার জেরেই ক্লপকে সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু তাতেই ক্ষান্ত হননি তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সামনেই রেফারি টিয়ের্নির বিপক্ষে মুখ খুলে ক্লপ বলেন, রেফারি টিয়ের্নির আমাদের দলের প্রতি কি কারণে এত রাগ তা আমি আজ পর্যন্ত বুঝি নি। তবে ওইভাবে গোলের পর নিজের অভিব্যক্তি প্রকাশ না করাটাই তাঁর উচিত ছিল বলেই জানান ক্লপ। তবে টিয়ের্নি তাঁকে যে কথা বলেছেন তা ঠিক বলেননি।

আরও জানতে পড়ুন: উমরানকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি হায়দরাবাদ মত জাহির খান-এর

এরপর ক্লপের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, রেফারি টিয়ের্নি তাঁকে ঠিক কি কথা বলেছেন, সেই বিষয়ে লিভারপুল কোচ বলেন, টিয়ের্নির মন্তব্য নিয়ে আমি কিছু বলবো না, যা বলার তা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই বলা হবে।

প্রসঙ্গত, আগামী রবিবার অ্যানফিল্ডে লিভারপুল মুখোমুখি হবে অ্যাস্টনভিলার। সেই ম্যাচে উর্গেন ক্লপ সাইডলাইনে থাকতে পারবেন না। তবে দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে তাঁর ওপর জারি নিষেধাজ্ঞা ২০২৩-২৪ মরশুম পর্যন্ত স্থগিতাদেশ করা হয়েছে। কিন্তু লিগের শেষ ম্যাচে সাউথম্প্যাটনের বিপক্ষে লিভারপুলের এই কোচের ডাকসাইটে থাকতে কোনও অসুবিধা নেই।

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ