উসেইন বোল্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১২১ কোটি গায়েবের পিছনে তিন প্রভাবশালী

Share:

নিজস্ব প্রতিনিধি : জামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসেইন বোল্ট অবসর নেওয়ার পর সমস্ত সঞ্চয় ব্যাঙ্কে রেখেছিলেন। সেই টাকা জালিয়াতি করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। ৩ বছর পরে এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। জামাইকার ধসে পড়া বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান স্টকস অ্যান্ড সিকিউরিটি লিমিটেডের ৩ জন প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, কিংবদন্তি এই অ্যাথলেটের অ্যাকাউন্ট থেকে ১০ মিলিয়ন পাউন্ড ভারতীয় মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকা চুরি গিয়েছিল। তাঁর টাকা চুরি যাওয়ার পরে খেলার দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালে প্রথম এই জালিয়াতির ঘটনা প্রথম সামনে আসে। সূত্রের খবর, অলিম্পিকে ৮টি স্বর্ণপদক জয়ী বোল্টের বিনিয়োগ করা বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে পরিকল্পনা করে সরিয়ে নেওয়া হয়েছিল। বিপুল পরিমাণ টাকার জায়গায় সামান্য কিছু পড়ে রয়েছে। শুধু বোল্টই নন, তাঁর মতো আরও ২০০ জন গ্রাহক একই প্রতারণার শিকার হয়েছেন। জানা গিয়েছে, ওই সংস্থাতেই টাকা রেখেছিলেন তাঁরা।

এই ঘটনায় অভিযুক্তরা হলেন প্রতিষ্ঠানের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা হিউ ক্রুস্কেরি, সারাহ মেনি ও জ্যাকারি হার্ডিং। তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। পুর্ব পরিকল্পনা করে জালিয়াতির জাল বিছিয়েছিল তারা। ডিলার লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে ব্যবসা, আইনের গুরুতর লঙ্ঘন এবং ব্যাঙ্কিং পরিষেবার আইন ভঙ্গ সহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে ৩ জনের বিরুদ্ধে। এই ঘটনায় ৭ লাখ ৪৫ হাজার পাউন্ডের বন্ডে জামিন পেয়েছেন ২জন। কিন্তু গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনার পিছনে বড় চক্র জড়িত বলে অভিযোগ জানিয়ে আসছিলেন বোল্টের আইনজীবী। তবে দীর্ঘ ৩ বছর সেটাই সত্যি হল।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর