আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জীবনের শেষম্যাচে শূন্য, ওয়ান ডে থেকে অবসর ফিঞ্চের

আন্তর্জাতিক ডেস্ক:  কিছু গল্প থাকে, যার শুরুটা বেশ ভালো। আবার কিছুগল্পের শুরুটা ভালো না হলেও শেষটা ভালো হয়। আবার কোনও কোনও গল্পের না শুরুটা ভালো হয়, না শেষটা। গল্পের মাঝের অংশ মিলিয়েজুলিয়ে।

অ্যারন ফিঞ্চের ক্রিকেট জীবনের ক্ষেত্রে এই তিনের মধ্যে কোনটা বেশি মানানসই হতে পারে, তা নিয়ে নানা মুনির নানা মত থাকবে। তবে কেরিয়ারের শেষ একদিনের ম্যাচে তার পারফরম্যান্স একেবারেই দাগ কাটতে পারল না। মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন এই অজি ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে যেভাবে আউট হয়েছিলেন, জীবনের শেষ একদিনের ম্যাচ দেখল তার রিপিট টেলিকাস্ট।

সংখ্যাগরিষ্ঠ ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে ফিঞ্চ হলেন বিশ্বের মোস্ট ড্যামেজিং ওপেনিং ব্যাটারদের মধ্যে অন্যতম। (সেরা বলা যাবে কি?) একদিনের ম্যাচে তাঁর মোট রান ৫,৪০৬। প্রতি ম্যাচে গড় রান প্রায় ৪০-য়ের কাছাকাছি। ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৫৪টি। যদিও একদিনের ম্যাচে ফিঞ্চের ১৭টি শতরান রয়েছে। সম্প্রতি তাঁর পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। কয়েকটি ম্যাচে এমন হয়েছে খেলবেন বলে গ্লাভস পরে নেমেছেন। প্রথম বলেই আউট। আর গত সাতটি একদিনের ম্যাচে ২০ রানের ঘর অতিক্রম করতে পারেননি ফিঞ্চ। তারপরেও তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। আর তা নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে। তবে রবিবার ওয়ান ডে থেকে অবসরের পর আগামী দিনে এই প্রশ্ন যে উঠবে না, তা ধরে নেওয়া যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ