সিএফএল খেলতে চেয়ে আবেদন জমা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব

এমপি কাপের ফাইনালের দিন মাঠে দাঁড়িয়ে তিনি সবাইকে বলেছিলেন যে সিএফএলে ডায়মন্ড হারবারের একটি ক্লাবকে খেলানোর ব্যবস্থা করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে এবার দেখা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এমপি কাপের ফাইনালের দিন মাঠে দাঁড়িয়ে তিনি সবাইকে বলেছিলেন যে সিএফএলে ডায়মন্ড হারবারের একটি ক্লাবকে খেলানোর ব্যবস্থা করবেন। আর ডায়মন্ডের সাংসদ অভিষেক সেই কথা রাখলেন। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য আইএফএ অফিসে আবেদন জমা দিল ডায়মন্ড হারবারের একটি ক্লাব।

যদিও আইএফএ-র কর্তারা এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে জানা গিয়েছে যে, সিএফএলে খেলার জন্য আবেদন জমা করা ডায়মন্ড হারবারের এই ক্লাবটির কোচ নিযুক্ত হয়েছেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। আর ক্লাবের সচিবের পদে রয়েছেন আরেক প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং সভাপতি হয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। আর শোনা গিয়েছে, ক্লাবের প্রধান দায়িত্ব থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই। এবার দেখার বিষয় আইএফএ কর্তারা কী সিদ্ধান্ত নেন।

২০১৭ সালে ডায়মন্ড হারবারে এপি কাপের সূচনা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালে করোনার জন্য এই টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়েছিল। তবে গতবছর কোভিড বিধি মেনেই এমপি কাপ সম্পন্ন হয়েছিল। 

শুরু যুদ্ধ, ইরানে ফের হামলা শুরু মার্কিন সেনার, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

মিনাখাঁয় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার গৃহশিক্ষিকার দেওর

বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, দাবি শুভেন্দুর! কে ইন্দ্রজি‍ৎ মণ্ডল?

সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী

মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট