ICC T20 World Cup 2022 : চার-ছয়ের ফুলঝুড়ি ছোটাল আফগানিস্তান

শ্রীলঙ্কাকে করতে হবে ১৪৫ রান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শুরুতে হোঁচট।

আর প্রথম দিকে হোঁচট খেলে যে কোনও দলের থিতু হতে সময় লাগে। আফগানিস্তানের ক্ষেত্রে তাঁর অন্যথা হয়নি। আর তার পরে যা ঘটল, তা দেখে কার্যত লঙ্কাবাহিনী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। যদিও  আফগানিস্তানের ইনিংস মাত্র ১৪৪ রানে শেষ হয়েছে। এই কম রানের ইনিংসে চার আর ছয়ের বন্যা দেখেছে। শ্রীলঙ্কার বাঘা-বাঘা বোলারদের ঠেঙিয়েছে আফগানিস্তানের ব্যাটাররা

আফগানিস্তান এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিনের ম্যাচ দুই পক্ষের কাছে ইজ্জতের লড়াই। যে হারবে, তাকেই এবারের টি-টোয়েন্টি থেকে ছিটকে বেরিয়ে যেতে হবে। হাজরাতুল্লা জাজাই চোট পাওয়ায় আফগানিস্তানে একটি পরিবর্তন আনা হয়। হাজরাতুল্লার জায়গায় স্কোয়াডে নেওয়া হয় গুলবাদিন নাইবকে।

শ্রীলঙ্কাও এদিনের ম্যাচে একটি পরিবর্তন করেছে। সিমার প্রমুদ মধুসূদনকে নেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে চামিকা করুনারত্নকে। সকালের দিকে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন আজকের ম্যাচ ভন্ডুল হতে চলেছে। তবে বেলার দিকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। থামে বৃষ্টি। যদিও আউটফিল্ড এদিন ভেজা ছিল।

আর মাঠ ভিজে থাকায় শ্রীলঙ্কার বোলাররা প্রথমদিকে অসুবিধের মধ্যে ছিলেন। সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা চালায় আফগানিস্তানের ব্যাটাররা। পাওয়ার প্লে কাকে বলে, তারা দেখিয়ে দিল।  শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার গুরবাজ ও উসমান গনি। তার প্রমাণ প্রথম ছয় ওভারে তারা করে ৪২ রান। আর ৪২ রানের মধ্যে অধিকাংশই বাউন্ডারি আর ওভারবাউন্ডারি থেকে।

আরও পড়ুন T20 World Cup: আইরিশদের হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক