বিশ্বকাপ থেকে বিদায়ের পরেই পদত্যাগ করলেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধি:   ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখে জল নিয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা রেখেই মাঠ ছেড়েছেন রোনাল্ড। এটাই ছিল রোনাল্ডর শেষ বিশ্বকাপ। তাই ট্রফি না জিতে মাঠ ছাড়ার কষ্ট চোখে মুখে ফুটে উঠেছে সিআর সেভেনের। ফুটবলের বিশ্বযুদ্ধে আর দেখা যাবে না তাঁকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই হারের দায় নিয়ে পর্তুগালের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন রবার্তো মার্টিনেজ। 

ডালাস স্টেডিয়ামে  শেষ মুহূর্তে  মিকেল মেরিনোর গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই মার্টিনেজ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে স্পেনের বিপক্ষে ম্যাচটিই পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ ছিল। মার্টিনেজ বলেন, ‘আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। পারিনি। তাই থাকার কোনও মানে হয় না। পর্তুগাল ফুটবল সংস্থা এ বার নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি আজকেই শেষ। পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’  

হারের দায় মাথায় নিয়ে পর্তুগালের কোচ বলেন, ‘আমরা পুরো তৈরি হয়েই নেমেছিলাম। স্পেনের মতো দলকে ৯০ মিনিট আটকে রেখেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ। মুহূর্তের ভুল সব শেষ। আমারই হয়তো কিছু ভুল ছিল। তাই জিততে পারলাম না। দলের সকলে খুব ভাল খেলেছে। ওদের জন্য গর্বিত।’  উল্লেখ্য, ২০২৩ সাল থেকে পর্তুগালের দায়িত্বে থাকা মার্টিনেজ বলেছেন, টুর্নামেন্টের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই স্প্যানিশ কোচ পর্তুগালকে উয়েফা ইউরো ২০২৪-এর কোয়ার্টার-ফাইনালে এবং পরের বছর উয়েফা নেশনস লিগে বিজয়ী করেছিলেন। রোনাল্ডোকে নিয়ে এদিন পর্তুগালের কোচ বলেন, “রোনাল্ডো দুর্দান্ত ফুটবলার। দুর্দান্ত অধিনায়ক। ও কিংবদন্তি। ওর মতো ফুটবলারের সঙ্গে সাজঘর ভাগ করতে পেরে আমি গর্বিত।’ 

‘মেয়েকে হাতে ধরে অভিনয় শেখাচ্ছেন শাহরুখ’, ‘কিং’-এ শুটিংয়ে অভিজ্ঞতা কেমন খরাজের?

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘিরে তৎপর ইডি, কলকাতার ৫ জায়গায় একযোগে তল্লাশি

খাটের সঙ্গে বেঁধে মারধর সঙ্গে বৈদ্যুতিক শক, স্ত্রীর নির্মম নির্যাতনের শিকার স্বামী

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

হাতে কম ছুটি? ঘুরে আসুন ছোটনাগপুরের পাহাড়ি স্বর্গ নেতারহাট

বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?