লখনউয়ের পর দলের নাম জানাল আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিও

লখনউ ফ্র্যাঞ্চাইজি আগের তাদের দলের নাম ঘোষণা করে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে যুক্ত হতে চলেছে আরও দু’টি নতুন দল।  চলতি বছর থেকে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দেখা যাবে মোট ১০টি টিম। টুর্নামেন্টের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি হল লখনউ এবং আমেদাবাদ। লখনউ-র দলটির মালিকানা নিয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। আর আমেদাবাদের মালিকানা গিয়েছে সিভিসি ক্যাপিটালসের হাতে। লখনউ ফ্র্যাঞ্চাইজি আগের তাদের দলের নাম ঘোষণা করে দিয়েছিল। এবার আমেদাবাদও নিজেদের দলের নাম জানিয়ে দিল। আমেদাবাদ টাইটান্স নামে খেলবে সিভিসি ক্যাপিটালসের দল। যদিও এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

ইতিমধ্যেই তিনজন ক্রিকেটারকে তুলে নিয়েছে আমেদাবাদ। অধিনায়ক হিসেবে তারা বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের শুভমন গিল এবং সানরাইজার্সের রশিদ খানকে দলে নিয়েছে সিভিসি ক্যাপিটালস গ্রুপ।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। যেখানে ক্রিকেটার কেনার লড়াইতে মাতবে দশটি ফ্র্যাঞ্চাইজি। সেই অপেক্ষাতেই রয়েছে গোটা ক্রিকেটমহল।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়