ভারতের ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কে হবেন ভারতীয় ফুটবল দলের চিফ কোচ, তা  নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরে। ইতিমধ্যেই ইন্ডিয়ান ফুটবল টিমের চিফ কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন ১৬৩ জন। তার মধ্যে থেকে কাকে বেছে নেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছিল নানা রকমের গুঞ্জন। এর আগে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন মানোলো মার্কেস। তাঁর উত্তরসূরি কে হতে চলেছেন, তা নিয়ে বেজায় চিন্তায় ছিলেন ফুটবল প্রেমীরা। অবশেষে ১৬৩ জন আবেদনকারীর মধ্য থেকে তিনজনের চূড়ান্ত নাম বেছে নিয়েছে এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটি।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির বর্তমান চেয়ারম্যান আই এম বিজয়নের সঙ্গে ভারতীয় ফুটবলের চিফ কোচ কে হবেন তা নিয়ে আলোচনায় বসে ছিলেন সাব্বির আলী, ভিক্টর অমলরাজ, হরজিন্দর সিং এর মত অন্যান্য নির্বাচকরা।

এবার দেখা যাক চূড়ান্ত করছে তালিকায় কারা রয়েছেন। যারা ফুটবল দেখেন তারা রবি ফাউলার, হ্যারি কিউয়েলদের নাম জানেন। কিন্তু তাঁদের পারিশ্রমিক অত্যন্ত বেশি। তাই তালিকাতেই রাখা হয়নি এঁদের নাম। এছাড়া সঞ্জয় সেন এর নাম ভাবা হয়নি আইএসএলে কোচিং না করানোর জন্য। আবেদন করেছিলেন রেনেডি সিং। কিন্তু তাঁকেও হেড কোচ হিসাবে ভাবতে নারাজ এআইএফএফ। এআইএফএফ এর কাছে তিনি সহকারী কোচ হিসাবেই যথেষ্ট। অন্যদের মধ্যে অধিকাংশ বাতিল হয়েছেন শর্ত পালন এবং ভাষাগত সমস্যার কারণে।।

ফলে এত ভাবনা চিন্তা এত বাতিলরণের পর যে চূড়ান্ত তিনজনের নাম বাছা হয়েছে তাঁরা এর আগে দুবার সাফল্যের সঙ্গে ভারতে কোচিং করিয়েছেন। এর মধ্যে একজন হলেন ইংরেজ কোচ স্টিফেন কনস্টান্টাইন। তিনি এর আগে আইএসএলএ কোচিং করিয়েছেন। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ধারণা বেশ ভালই। এছাড়া কনস্ট্যান্টাইনের পারিশ্রমিকও ভীষণ কিছু বেশি নয়।

দ্বিতীয় যে নামটি রাখা হয়েছে তিনি খালিদ জামিল। আইএসএলে তিনি ছিলেন সেরা, তাই ভারতের বেশিরভাগ ফুটবলারই তাঁর কাছে অত্যন্ত চেনা। নির্বাচক থেকে কর্মকর্তা প্রত্যেকেই মত রয়েছে খালিদকে হেড কোচ করার জন্য। কিন্তু কর্মকর্তাদের মত থাকলেও শোনা যাচ্ছে খালিদ নিজেই এই দায়িত্ব নিতে চাইছেন না। আসলে ভারতে ফুটবলের ক্ষেত্রে নানারকম সমস্যা রয়েছে। এই সমস্ত কারণেই খালিদ দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়া কোচিংয়ের দায়িত্ব নিতে নারাজ।

তৃতীয় জন হলেন স্তেফান তারকোভিচ। এক সময় তিনি স্লোভাকিয়ায় ফুটবল খেলতেন। তারপর স্লোভাকিয়া ফুটবল টিমের দায়িত্ব সামলিয়েছেন। এর পাশাপাশি কাজ করেছেন কির্ঘিস্থানের জাতীয় টিমেও। তাই কর্মকর্তাদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। এই তিন জনের মধ্যে কাকে চূড়ান্তভাবে ভারতীয় ফুটবল টিমের চিফ কোচ হিসেবে বেছে নেওয়া হবে তা জানাবে এআইএফ এর কর্মসমিতি।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের