ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের শিরোপা জিতলেন আইতানা বোনমাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দুই বার ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার হলেন ২৬ বছর বয়সী স্পেনের আইতানা বোনমাতি। মঙ্গলবার (১৭) কাতারের রাজধানী দোহার বিখ্যাত এম্পায়ার আকাদেমিতে বসেছিল ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণীর আসর। ওই আসরেই চলতি বছরের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হয় বোনমাতির হাতে।

চলতি বছর ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ১৬ জন। সেরা ফুটবলারের দৌড়ে ছিলেন বারব্রা বান্দা, ওনা ব্যাটলে, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তাবিথা চাওয়িংগা, নাওমি গিরমা, ক্যারোলিন গ্রাহাম হানসেন, লরেন হেম্প, লিন্ডসে হোরান, সালমা পারাউয়েলো, ট্রিনিটি রোডম্যান, খাদিজা শ, সোফিয়া স্মিথ, ম্যালোরি সোয়ানসন ও কিরা ওয়ালশ। কিন্তু সবাইকে পিছনে ফেলে দিয়েছেন বোনমাতি। সম্প্রতি ব্যালন ডি’অর জিতেছিলেন ২৬ বছর বয়সী স্প্যানিশ খেলোয়াড়। বার্সেলোনা ও স্পেনের জাতীয় মহিলা দলের খেলোয়াড় হিসাবে বোনমাতির পারফরম্যান্স নজর কাড়া। চলতি বছর লা লিগায় বার্সেলোনার হয়ে ১১টি ম্যাচে চারটি গোল করার পাশাপাশি তিনটি গোল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে বার্সা। বোনমাতির আগে স্পেনের অ্যালেক্সিয়া পুত্তেলাস ২০২১ ও ২০২২ সালে টানা দু’বার ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলারের মুকুট মাথায় পরেছিলেন।   

ফিফার বর্ষসেরার পুরস্কার বিজেতাদের তালিকা নিচে দেওয়া হল-

বর্ষসেরা পুরুষ ফুটবলার: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা মহিলা ফুটবলার: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা মহিলা কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা মহিলা গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের