চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ব্যাট ও গ্লাভস জোড়া তুলে রাখলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন তিনি। আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। নিজের অবসরের কথা ঘোষণা করার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অজিঙ্কা। তাঁর চোখ ছলছল করছিল।

অজিঙ্কা অবসর গ্রহণ করার পর বিপাকে পড়ল কলকাতা নাইট রাইডার্স। তাহলে কী আর আইপিএলে কেকেআরের হয়েও খেলতে দেখা যাবে না অজিঙ্কাকে? প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন অবসর গ্রহণ করতে গিয়ে অজিঙ্কা বলেছেন, ‘টুপি নম্বর ২৭৮ বিদায় জানাচ্ছে। এত বছর ধরে সব ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সারা জীবন কৃতজ্ঞ থাকব। সব কিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ের সময় টাইমিংয়ের উপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। ডম্বিভলির যে ছেলেটা রোজ সকালে অনুশীলনে যেত, রোজ মাঠে নামত, যে সুযোগ পেত তা কাজে লাগানোর চেষ্টা করত, সেই ছেলেটার একটাই স্বপ্ন ছিল। ভারতের জার্সি পরা। আমি সব সময় দলকে ও সতীর্থদের নিজের থেকে আগে রেখেছি। সব সময়ে সততার সঙ্গে খেলেছি। একটা কথা বিশ্বাস করেছি। যদি তুমি সঠিক মানসিকতা নিয়ে খেলো, তা হলে এই খেলা তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।’ অজিঙ্কা নিজের কথাতে স্পষ্ট করেছেন ক্রিকেটের কোনও ফরম্যাটে তিনি খেলবেন না। কিন্তু কেকেআরের সঙ্গে অজিঙ্কার তিনবছরের চুক্তি রয়েছে। সেক্ষেত্রে নাইট রাইডার্সের কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

আরও পডুন: হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

দেশের জার্সি পরে ৮৫টি টেস্ট, ৯০টি এক দিনের ম্যাচ ও ২০ টি-টোয়েন্টি খেলেছেন রাহানে। টেস্টে ৫০৭৭, এক দিনের ক্রিকেটে ২৯৬২ ও টি-টোয়েন্টিতে ৩৭৫ ব্যক্তিগত রান করেছেন তিনি। সব মিলিয়ে ১৫টি শতরান ও ৫১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ভারতকে ছ’টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহানে। যার মধ্যে একটিও হারেননি। চারটি জিতেছেন। দু’টি ড্র হয়েছে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। আইপিএলেও একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন অজিঙ্কা। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রাইজিং পুণে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে ২১২ ম্যাচে ৫৩৬৭ রান করেছেন রাহানে।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি