রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে, ‘জলে কুমির, ডাঙায় বাঘ’ অর্থাৎ দুই ক্ষেত্রেই বিপদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এবার সেই প্রবাদ যেন নতুন অর্থ পেল। কারণ, জলের কুমির যখন ডাঙার রাস্তায় ঘুরে বেড়ায়, তখন আতঙ্ক ছড়ানোই স্বাভাবিক। রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার রণথম্ভোর এলাকায় প্রবল বর্ষণের জেরে এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টির ফলে জলাশয়ের জল উপচে পড়তেই একসঙ্গে পাঁচটি কুমির রাস্তায় উঠে আসে। মুহূর্তের মধ্যেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাস্তার মধ্যে কুমিরদের হাঁটাচলা করতে দেখেই প্রাণ বাঁচাতে পথচারী ও গাড়িচালকেরা নিরাপদ দূরত্বে সরে যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ভিড় জমে যায়। টানা বৃষ্টিতে জলাশয়ের জল উপচে পড়ায় একসঙ্গে পাঁচটি কুমির রাস্তায় উঠে আসে। হঠাৎ করে রাস্তার উপর বিশালাকৃতির কুমির দেখে পথচারী, বাইক আরোহী ও গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচলও ব্যাহত হয়। কেউ কেউ আবার নিজেদের মোবাইল ফোন বের করে ভিডিও করতেও শুরু করে। জানা গিয়েছে, একটানা ভারী বৃষ্টির কারণে রণথম্বোর জাতীয় উদ্যান থেকে কুমিরগুলো ভেসে রাস্তার উপর চলে আসে।

আরও পড়ুন: কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

রাস্তার মধ্যে কুমিরের দেখা পাওয়ার পরেই প্রশাসন ও বনদফতরকে দ্রুত খবর দেওয়া হয়। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ প্রচেষ্টার পর কুমিরগুলিকে নিরাপদে উদ্ধার করে আবার জলাশয়ে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানের সময় সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বনকর্মীরা জানান, বর্ষাকালে জলস্তর দ্রুত বেড়ে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বিশেষ করে যেখানে বন্যপ্রাণীর বাসস্থান সাধারণ মানুষের বাসস্থানের কাছাকাছি। রণথম্ভোর জাতীয় উদ্যান মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত হলেও এখানে প্রচুর কুমিরও বাস করে। বর্ষার সময় জলাশয়ের জল বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। তবে একসঙ্গে পাঁচটি কুমিরের রাস্তায় উঠে আসার ঘটনা অত্যন্ত বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত