নাইজেরীয় ফুটবলারকে পিষে দিলেন ইংরেজ তারকা খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ চলাকালীন পড়ে গেলেন এক ফুটবলার। আর প্রতিপক্ষ দলের ফুটবলার তাঁকে উঠতে সাহায্য না করে পিষে চলে গেলেন। এই লজ্জাজনক ঘটনার সাক্ষী রয়ে গেল মহিলাদের বিশ্বকাপ। ম্যাচ চলছিল ইংল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যে। আর সেখানেই খেলতে খেলতে পড়ে যান এক নাইজেরীয় খেলোয়াড়। ইংল্যান্ড ফুটবলার তাঁকে ওঠার জন্য সাহায্যের হাত না বাড়িয়ে তাঁকে পা দিয়ে পিষে চলে যান। তৎক্ষণাৎ ইংরেজ ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি।

এবার অস্ট্রেলিয়ায় বসেছে মহিলাদের বিশ্বকাপের আসর। সোমবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নাইজেরিয়া। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন ম্যাচের বয়স যখন ৮৭ মিনিট, তখন হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান নাইজেরীয় ফুটবলার মিশেল। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের তারকা ফুটবলার লরেন ছুটে এসে মিশেলের পিঠে উঠে সটান দাঁড়িয়ে পড়েন। যা দেখে হতবাক দুই দলের খেলোয়াড়, রেফারি সহ গ্যালারির দর্শকরা। রেফারি প্রথমে হলুদ কার্ড তারপর গোটা ঘটনা ভাল করে  বিশ্লেষণ করে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন লরেনকে।

প্রসঙ্গত, এদিন জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গিয়েছে ইংল্যান্ড। যদিও জয়ের আনন্দের মধ্যে কাঁটা হয়ে বিঁধে রয়েছে লরেনের এই অনভিপ্রেত ঘটনা। যদিও লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। এখন সেমিফাইনালে তাঁকে ছাড়া জয় পায় কিনা ইংরেজরা, সেটাই দেখার।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?