১৭ বছর বাদে ট্রফি এনে দেওয়া কোচকে তাড়াল টটেনহাম

Share:

নিজস্ব প্রতিনিধি:  কে বলল সফল মানুষের কপালে গলাধাক্কা জোটে না? ১৭ বছর পর যিনি ক্লাবকে ট্রফি এনে দিয়েছিলেন, দলকে ইউরোপা লিগ জিতিয়েছিলেন সেই অ্যাঞ্জ পস্তেকগ্লুকে  তাড়িয়ে দিল ইংলিশ প্রিমিয়ার ক্লাব টটেনহাম কর্তৃপক্ষ। শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে পস্তেকগ্লকে চাকরি থেকে অব্যহতি দেওয়ার কথা জানিয়েছেন টটেনহাম কর্তৃপক্ষ। আর ওই সিদ্ধান্তের কথা শোনার পরে হতবাক হযে পড়েচেন টটেনহামের সমর্থকরা।

গত ২২ মে ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জিতেছে টটেনহাম।  হ্যারি কেইনের মতো  তারকা ফুটবলার দল ছাড়ার পর এমন সাফল্য হাতের মুঠোয় আসবে তা কল্পনাও করতে পারেননি টটেনহামের সমর্থকরা। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগে গত মরশুমটা খুব একটা ভাল কাটেনি ক্লাবটির। ১৭তম স্থানে ঠাঁই পেতে হয়েছে। অল্পের জন্য অবনমন এড়িয়েছে। ওই হতশ্রী পারফরম্যান্সের কারণে পস্তকগ্লকে চাকরি হারাতে হয়েছে। ফেসবুক পোস্ট টটেনহাম কর্তৃপক্ষ লিখেছেন, ‘দলের পারফরম্যান্স পর্যালোচনা করে কোচের দায়িত্ব থেকে অ্যাঞ্জ পস্তেকগ্লুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ হিসাবে তাঁর অবদানের জন্য ধন্যবাদ।’

১৭ বছর বাদে ক্লাবকে ট্রফি এনে দেওয়ার পরেও চাকরি হারানোকে মেনে নিতে পারেননি অ্যাঞ্জ পস্তকগ্ল। এক বিবৃতিতে বলেছেন, ‘টটেনহাম হটস্পারের ম্যানেজার হিসেবে আমার সময়টা যখন আমি স্মরণ করি, তখন বেশ গর্ব হয়। ইংল্যান্ডের ঐতিহাসিক ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম টটেনহামের প্রশিক্ষকের দায়িত্ব পাওয়ার  স্মৃতি আমার সঙ্গে সবসময় থাকবে।’ ইউরোপা লিগ জয়ের মাহেন্দ্রক্ষণের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘বিলবাওতে সেই রাত ছিল দুই বছরের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের চূড়ান্ত পরিণতি। অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছিল এবং অনেকেই যেটাকে অসম্ভব বলেছিল সেটা আমরা করে দেখিয়েছি।’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?