মোহনবাগানের সঙ্গে চুক্তি ভাঙার সাজা, ৪ মাসের জন্যে নির্বাসিত আনোয়ার আলি

ডিফেন্ডার মরশুমের শুরুতেই চুক্তি ভেঙে আবারও দিল্লিতে ফেরেন তিনি। এবং চুক্তিভঙ্গের একদিন পর, ১০ জুলাই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করেন আনোয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরসুমের শুরুতেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Supr Giant) সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে (East Bengl) যোগ দিয়েছিলেন আনোয়ার আলি (Anwar Ali)। তাঁকে দলে নেওয়া নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়েছিল কলকাতার দুই দলের প্রধানের মধ্যে। মোহনবাগানের সঙ্গে সম্পর্ক শেষ করে ইস্টবেঙ্গলে যোগ দেন আনোয়ার আলি। কিন্তু এই ঘটনায় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছিলেন সবুজ মেরুন দল। দীর্ঘদিন বিচারের অবশেষে মঙ্গলবার PSC-র তরফ থেকে আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হল।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত মরসুমে দিল্লি FC- থেকে বেরিয়ে চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার। কিন্তু ডিফেন্ডার মরশুমের শুরুতেই চুক্তি ভেঙে আবারও দিল্লিতে ফেরেন তিনি। এবং চুক্তিভঙ্গের একদিন পর, ১০ জুলাই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করেন আনোয়ার। আর মোহনবাগানের সঙ্গে তাঁর চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে তাঁর যোগদান, বিষয়টা একেবারেই অন্যায্য বলে দাবি করেছে PSC। কিন্তু আনোয়ারের দাবী, মোহনবাগানের সঙ্গে চুক্তি ভাঙ্গার পরেই ১১ অগস্ট তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয় মোহনবাগান।

যার অর্থ, তিনি ইস্টবেঙ্গলে যোগ দিলেও তাদের কোনও আপত্তি নেই। কিন্তু মামলা অব্যাহত ছিলই। অবশেষে সব পক্ষের যুক্তি পাল্টা যুক্তি শুনে আজ কমিটির তরফ থেকে আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হল। পাশাপাশি আনোয়ারকে মোহনবাগানকে প্রায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের