ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জয় আর্জেন্টিনার

রবিবার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নীল-সাদা জার্সিধারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটে যেমন ভারত-পাকিস্তান, ফুটবলে তেমন ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই দলের মধ্যে শত্রুতার কথা সর্বজনবিদিত। পিছিয়ে পড়েও চিরশত্রু ব্রাজিলকে হারিয়ে ফুটসাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হলো আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৭ দল। আর সেই সঙ্গে পেলের দেশকে হারিয়ে ট্রেবল জয়ের অনন্য নজিরও গড়ল।

রবিবার প্যারাগুয়ের অলিম্পিক কমিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কার্যত দুই দলের টক্কর ছিল দেখার মতো। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি ছিলেন না। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। ম্যাচের ১২ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেয়ার। বহু চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি নীল-সাদা জার্সিধারীরা। তবে হার মানেননি। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপায় লিওনেল মেসির দেশের ছোটরা। শেষ পর্যন্ত ব্রুনো বেনোত্তির  গোলে সমতায় ফেরে। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে বাউতিস্তা কাসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তার পরে গোল শোধের জন্য পুরোদমে ঝাঁপালেও কোনও লাভ হয়নি।

 ২-১ গোলে জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) অনূর্ধ্ব-১৭ ফুটসাল প্রতিযোগিতার শিরোপা দখল করেছে আর্জেন্টিনার ছোটরা। গত বছর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ান হয়েছিলেন লিওনেল মেসিরা। ২০১৬ সালে মন্টেভিডিওতে অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছিল নীল-সাদা জার্সিধারীরা।  আর এবার অনূর্ধ্ব-১৭ জেতায় ‘ট্রেবল’ জয় হয়ে গেল লিওনেল মেসির দেশের।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?