কলম্বিয়াকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আর্জেন্টিনা

দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ফিটনেসের জন্য দলের অধিনায়ককে বাইরে রাখতেই বাধ্য হয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে সেই জন্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে উড়িয়ে দিল তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

যদিও আসন্ন বিশ্বকাপের খেলার টিকিটটা আগেই জোগাড় করে ফেলেছে আর্জেন্টিনা। তাই এখন কোয়ালিফায়ারের সবকটি ম্যাচই হল তাদের কাছে নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচগুলিতেও প্রতিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। কলম্বিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় না পেলেও গত কোপা চ্যাম্পিয়নদের বেশ ভালোমতোই আত্মবিশ্বাসী দেখিয়েছে। আর এই জয়ের ফলে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার গড়ে ফেলল দিয়েগো মারাদোনার উত্তরসূরীরা। 

ম্যাচের ২৯ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড মার্টিনেজ। এই গোল পরিশোধ করতে পারেনি কলম্বিয়া। জয়ের পর দলের অন্যতম ফুটবলার ডি মারিয়া জানান, ‘কে খেলতে পারল বা না পারল তাতে কিছু যায় আসে না। আমাদের খেলায় ধরন একই, তাই সবার সঙ্গে সবার বোঝা-পড়াটা ভালোই তৈরি হয়ে গিয়েছে। তাই সমস্যা হয় না’।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু