ভক্তদের জন্যে স্বস্তির খবর! সুস্থ হয়ে শীঘ্রই মাঠে ফিরছেন মেসি

অল্প বিস্তর দৌড়াদৌড়ি করেছেন। সুতরাং শীঘ্রই তিনি মাঠে নামবেন, তা নিয়েই বড় স্বস্তি পেলেন ভক্তরা। বিশ্বের কোটি কোটি মেসি ভক্তদের মুখে হাসি ফুটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি ভক্তদের জন্যে বড় খবর! কোপা আমেরিকা (Copa America) ফাইনালে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন ‘ফুটবল গড’ লিওনেল মেসি (Lionel Messi)। গোড়ালি মারাত্মক ফুলে যাওয়ায় কার্যত দাঁড়াতেই পারছিলেন না তিনি। তাই কলম্বিয়ার বিরুদ্ধে ফাইনালের আগেই মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই সময় ফাইনাল খেলতে না পারার দরুণ স্বাভাবিক ভাবেই কান্নায় ভেঙে পড়েন আর্জেন্তিনার মহাতারকা। দল এত বড় ম্যাচ খেলছে আর তিনি মাঠে নেই, মেনেই নিতে পারছিলেন না। মেসির কান্না দেখে ব্যাথিত হয়ে উঠেছিল বিশ্বব্যাপী তাঁর কোটি কোটি ভক্তদের হৃদয়। তবে তিনি ম্যাচে ছিলেন না বলে দল তাঁকে নিরাশ করেনি। মেসিকে ছাড়াই কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল আর্জেন্তিনা।

তবে চোট পেয়ে মেসি মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকেই ভক্তদের মনে গুঞ্জন, ‘ঠিক কবে মাঠে ফিরবেন ফুটবল কিংবদন্তি?’ অবশেষে মেসিকে নিয়ে এল বড় আপডেট। যা শুনে বড় স্বস্তি পাবেন মেসি অনুরাগীরা। জানা গিয়েছে, বুধবার ইন্টার মায়ামির (Inter Miami) জার্সিতে প্র্যাক্টিসে নেমেছেন কিংবদন্তি। অল্প বিস্তর দৌড়াদৌড়ি করেছেন। সুতরাং শীঘ্রই তিনি মাঠে নামবেন, তা নিয়েই বড় স্বস্তি পেলেন ভক্তরা। বিশ্বের কোটি কোটি মেসি ভক্তদের মুখে হাসি ফুটল। প্রায় ৬ সপ্তাহ বিশ্রামের পর তিনি প্র্যাক্টিসে নামলেন। কোপা আমেরিকা ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ফুটবল গড।

সেই চোট থেকেই ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। সেপ্টেম্বরের গোড়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্তিনা। কিন্তু সেখানে মেসি থাকবেন কিনা স্পষ্ট নয় কারণ তাঁকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির পুরোপুরি সেরে উঠতে আরও ২ সপ্তাহ সময় পাচ্ছেন। আগামী শনিবার মেসিকে ছাড়াই শিকাগোয় খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। বুধবার মেসির প্র্যাক্টিসের পর গোলকিপার বলেছেন, মেসি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছে। তিনি উন্নত সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই মাঠে নামার জন্যে তিনি সুস্থ হয়ে গিয়েছেন। তিনি এর আগেও একাধিকবার এমন চোট পেয়েছিলেন এবং তা সামলেও নিয়েছেন।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের