অবসর নিলেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্ত অথচ দৃঢ়, গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থাকতেন তিনি। তাঁকে এড়িয়ে গোলপোস্টে বল প্রবেশ করানো ফুটবলারদের কাছে ছিল খুবই কঠিন কাজ।  কাছের মানুষদের কাছে  ‘চিকিতো’ নামে পরিচিট ছিলেন।  এবার আর বল আটকাতে দেখা যাবে না আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক সের্হিও রোমেরোকে। কারণ তিনি এবার দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন। ৩৯ বছর বয়সে জীবনের সবচেয়ে প্রিয় খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলরক্ষক খেলোয়াড় হিসেবে অবসর দেওয়ার পর কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেলির মতে, রোমেরো ইতিমধ্যেই তার কোচিং স্টাফ গঠন করেছেন এবং পুরোপুরি ভাবে প্রবেশ করতে প্রস্তুত। এই অভিজ্ঞ গোলরক্ষক সম্প্রতি তার খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন। এমনকি রেসিং ক্লাবে ফাকুন্দো কাম্বেসেসের ব্যাকআপ হিসেবে দায়িত্ব নিতেও ইচ্ছুক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগটি বাস্তবায়িত হয়নি। কোপা আর্জেন্টিনায় আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে রোমেরোর শেষ ম্যাচটি হয়েছে।

আরও পড়ুন: প্রীতি ম্যাচে নেই নেইমার, বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়

রোমেরো আর্জেন্টিনার ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন। তিনি ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপে, যেখানে তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন। রোমেরো পেনাল্টি শুটআউটে দুটি পেনাল্টি বাঁচিয়েছিলেন। সেই রাতটি হাভিয়ের মাসচেরানোর এই বার্তার মাধ্যমে অমর হয়ে আছে যে, “আজ তুমি নায়ক হয়ে গেলে।”

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা