অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে ৩–২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবিশ্বাস্য নাকি অতিমানবীয়। কি বলা যাবে? ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল আর্জেন্টিনা। আকাশি-সাদা-জার্সিধারীদের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজ। আর মিশরের হয়ে গোল করেছেন ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকো।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন শুরু থেকে কেমন যেন আগোছোলা দেখাচ্ছিল লিওনেল মেসিদের। প্রথম মিনিটে একাধিক ভুল পাসের পাশাপাশি নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ছিল। রক্ষণকে জমাট করে আক্রমণ শানাতে শুরু করেছিল মিশর। ১৫ মিনিটে গোটা স্টেডিয়ামকে বিস্মিত করে দিয়ে এগিয়ে যায় মোহাম্মদ সালেহরা। শর্ট কর্নার থেকে বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠে বুলেট গতির এক হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান ইয়াসির ইব্রাহিম। তেকাঠির নিচে দাঁড়ানো এমিলিয়ানো মার্তিনেজের শুধু দেখে ছাড়া আর কিছুই করার ছিল না। গোল হজম করার পরে তেড়েফুঁড়ে ঝাঁপায় আজেন্টিনা। ১৮ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের মধ্যে আর্জেন্টিনার এক খেলোয়াড়কে ফাউল করে বসেন মিশরের হাইসেম হাসান। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি।স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিশরের গোলকিপার মোস্তফা শোবের! নিখুঁত টাইমিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন নিশ্চিত গোল।

২৮ মিনিট আর্জেন্টিনার ম্যাক আলিস্টারের দারুণ হেড রুখে দিয়ে ফের গোল বাঁচালেন শোবের! সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা একের পর এক আক্রমণ শানাতে শুরু করে। ৩১ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া হয় লিওনেল মেসির। বক্সের বেশ কিছুটা দূর থেকে বাঁ পায়ের এক দুর্দান্ত বুলেট গতির শট নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মিশরের গোলকিপারকে পরাস্ত করলেও তাঁর সেই বজ্রবিদ্যুৎ গতির শটটি এবার সাইড পোস্টে লেগে ফিরে আসে। গোলপোস্টের বাধায় সমতায় ফেরা হয়নি আলবিসেলেস্তেদের। এর পর ৩৯ মিনিটে মিশরের বক্সে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ। নিখুঁত নিয়ন্ত্রণে গোলপোস্টের মাঝ বরাবর নিচু শটও নিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু মিশরের  গোলকিপার মোস্তফা শোবের শেষ মুহূর্তে দুর্দান্ত ও অবিশ্বাস্য সেভে বাঁচিয়ে দেন দলকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় আর্জেন্টিনা। খেলার গতির কিছুটা বিপরীতে গিয়ে ৫৮ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়ান মিশরের মোস্তফা জিকো। কিন্তু ফাউলের কারণে ওি গোল বাতিল করেন রেফারি। দেখা যায় গোলের আগে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর দাঁড়িয়ে ছিলেন মিশরের মারওয়ান আত্তিয়া। ৬৭ মিনিটে আর্জেন্টিনার কর্নার থেকেই বজ্রগতির পাল্টা আক্রমণে ওঠে মিশর। মাঝমাঠ থেকে মোহাম্মদ সালাহ বল বাড়িয়ে দেন হাইসেম হাসানের দিকে। ডান প্রান্ত দিয়ে ছুটে গিয়ে হাসান নিচু ক্রস ফেরান বক্সে। ছয় গজের মধ্যে অপেক্ষায় থাকা মোস্তফা জিকো সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। হতাশায় পুড়তে থাকেন গ্যালারিতে থাকা আকাশি-সাদা জার্সিধারীদের সমর্থক। ঠিক তখনই মোক্ষম চাল দেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। শেষ চেষ্টা হিসেবে মাঠে নামান লাউতারো মার্তিনেজ ও নিকো গনসালেসকে। সেই বদলিই যেন ম্যাচের গতি বদলে দেয়। আক্রমণের পর আক্রমণে চাপে পড়ে যায় মিশর। ৭৯তম মিনিটে অবশেষে আশার আলো দেখায় আর্জেন্টিনা। মেসির ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর শক্তিশালী হেডে ব্যবধান কমে ২–১।

গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় আকাশি-সাদা জার্সিধারীরা।  চার মিনিট বাদে আর্জেন্টিনার আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয় মিশরের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। গনসালো মন্তিয়েল বল বাড়িয়ে দেন মেসির দিকে। প্রথম ছোঁয়ায় নেওয়া শট শোবের স্পর্শ করলেও বল ক্রসবারে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের পেনাল্টি মিস যেন এক নিমিষে ভুলিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এটি তাঁর অষ্টম গোল।  যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি বিপজ্জনক পাল্টা আক্রমণে উঠেছিল মিশর। কিন্তু লিয়ান্দ্রো পারেদেসের দুর্দান্ত ট্যাকলে বেঁচে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আর ঠিক এক মিনিট পরই আসে ম্যাচের শেষ দৃশ্য। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে বক্সে ঢুকে হেডে জাল খুঁজে নেন এনজো ফার্নান্দেজ। ০-২ থেকে ৩–২, ফুটবল ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো এক প্রত্যাবর্তনের কাব্য লিখে ফেলল আকাশি-সাদা জার্সিধারীরা।

‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাড়ি বদলালেই গ্যাস নিয়ে দুশ্চিন্তা নয়! জেনে নিন LPG কানেকশন ট্রান্সফারের নতুন নিয়ম

‘ধর্ষণ করেছে বাবা’, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা