ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দের হোক কিংবা ছোটদের-সত্যিই ফুটবল দুনিয়ায় ব্রাজিলের দুঃসময় চলছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) ফের এক লজ্জার রেকর্ড গড়ল ফুটবল সম্রাট পেলের দেশের ছোটরা। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে গিয়েছে। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ইতিহাসে এর আগে কখনই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।

স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে এটাই ছিল দিয়েগো প্লাসেন্তের অভিষেক ম্যাচ। গত ডিসেম্বরে হাভিয়ের মাচেরানো ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্লাসেন্তে। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলের প্রধান খেলোয়াড়দের রেখে একাদশ সাজিয়েছিলেন তিনি। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়ে নীল-সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনার খেলোয়াড়দের সামলাতে গিয়ে নাকানিচোবানি খায় ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড়রা। ম্যাচের ৬ মিনিটের মাথাতেই প্রথম গোলের দেখা পেয়ে যায় নীল-সাদা জার্সিধারীরা। ভ্যালেন্তিনা আকুনার কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের জাল কাঁপান ইয়ার সুবিয়াব্রের। তার ২ মিনিট বাদে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। তাঁর গোলের ক্ষেত্রেও অবদান ছিল আকুনার। তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিত্ব যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী হয়ে খেলতে থাকে প্লাসেন্তের শিষ্যরা। আর্জেন্টিনার খেলোয়াড়দের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেতে হয় ব্রাজিলের খেলোয়াড়দের। গোল বাঁচাতে আক্রমণে যাওয়ার পরিবর্তে রক্ষণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। তাতে আরও চেপে ধরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে চতুর্থ গোলের দেখা পায় প্লাসেন্তের শিষ্যরা। ব্রাজিলের জালে বড় জড়ান অগাস্তিন রুবের্তো। ওই ধাক্কা সামলে ওঠার আগে দুই মিনিটের মাথায় গোল করেন এচেভেরি। ৭৮ মিনিটে শেষ গোলটি করেন সান্তিয়াগো হিদালগো।

 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের