‘০’ রানে আউটের রেকর্ডে কোহলিকে ছুঁলেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা। আর শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে এক লজ্জার রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলি ও প্রাক্তন ক্রিকেটার জাহির খানকে।  

পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরের। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছেন। ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন জাভাগাল শ্রীনাথ। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ও যুবরাজ সিং ১৮ ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরেছেন।  আর এক প্রাক্তন স্পিনার হরভজন সিং ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। বাংলার মহারাজ তথা দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় ১৬ ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও মিডিয়াম পেসার জাহির খান দুজনেই ১৫ বার শূন্য রানে ফিরেছেন। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ১৪ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। তানজিম সাকিবের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলি আর জাহির খানকে। আগামিকাল রবিবার যদি ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। 

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম