শুরু হচ্ছে এশিয়ান কাপ, শনিতে ভারতের ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে এশিয়া মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। কাতারেই শুরু হতে চলেছে ফুটবলের এই মহাযজ্ঞ। এবারে এশিয়ান কাপে অংশ নিচ্ছে ২৪টি দেশ। শ্রেষ্ঠত্বের এই লড়াইতে একদিকে যেমন রয়েছে সৌদি আরব, জাপানের মতো দেশ, তেমনি অংশ নিচ্ছে ভারত। শনিবার এশিয়ান কাপে খেলবে নামছে ভারত।

৩০ দিনের এই ফুটবল উৎসব শুরু হবে কাতার-লেবানন ম্যাচ দিয়ে। কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। এখানেই ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এবারের এশিয়ান কাপে ফেভারিট দেশগুলির মধ্যে রয়েছে জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়া। তবে এই সব দলের মধ্যে জাপানের দিকেই সকলের নজর থাকবে। টানা ১০টি ম্যাচ জিতে কাতারে যাওয়া এই দলটি পঞ্চমবার এশিয়া কাপ জয় করতে পারে কিনা, সেদিকেই নজর ফুটবল মহলের। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য এশিয়া কাপ জয়ের। তবে এটা আমাদের কাছে ছোট ও মাঝারি লক্ষ্য। বড় লক্ষ্য হল ২০২৬ সালের বিশ্বকাপ।‘

এবার এশিয়ান কাপে গ্রুপ পর্বে ভারত খেলবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়ার বিরুদ্ধে। ভারতের প্রথম ম্যাচ রয়েছে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর ভারতের ম্যাচ রয়েছে ১৮ জানুয়ারি, উজবেকিস্তানের বিরুদ্ধে। পাশাপাশি ২৩ জানুয়ারি ভারতের ম্যাচ রয়েছে সিরিয়ার বিরুদ্ধে।

অন্যদিকে এবার এশিয়ান কাপে নজর থাকবে দক্ষিণ কোরিয়ার ওপরও। ১৯৬০ সালের পর এশিয়ান কাপ চ্যাম্পিয়ান হতে পারেনি দক্ষিণ কোরিয়া। এবার ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কোচিংয়ে দক্ষিণ কোরিয়া এশিয়ান কাপ জয়লাভ করতে পারে কিনা, এখন সেটাই দেখার। উল্লেখযোগ্য বিষয়, এবারের এশিয়ান কাপে অংশ নিচ্ছে যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনও। এনিয়ে তৃতীয়বার এশিয়ান কাপে অংশ নিচ্ছে তারা। ইরান, সংযুক্ত আরব আমিরশাহী ও হংকংয়ের গ্রুপে খেলবে প্যালেস্টাইন।

 

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের