এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়ান গেমসে ফের সোনা জয়  ভারতের। মহিলা কাবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিল  ভারতের সোনার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। প্রথমার্ধের শেষে ২২-১৬ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটাই বদলে যায়। দুরন্ত প্রত্যাবর্তন করে ইরান। একসময় ভারতের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র এক পয়েন্টে নিয়ে আসে তারা। ম্যাচ শেষ হতে তখন বাকি প্রায় আট মিনিট, স্কোর ছিল ২৭-২৬। শেষ মুহূর্তে জমে ওঠে রুদ্ধশ্বাস লড়াই। তবে চাপের মধ্যেও নিজেদের ছন্দ ফিরে পায় ভারত। শেষ পর্যন্ত ইরানকে আর ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়নি ভারতীয় দল। ৩৭-৩৪ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনার পদক নিজেদের দখলে রাখে তারা।

এই জয় নিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ঘরে এল তৃতীয় সোনার পদক। এর আগে সেমিফাইনালে ভারতীয় মহিলা কাবাডি দল নেপালকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। সেই ম্যাচেও প্রথমার্ধে ৩১-১৭ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।  এশিয়ান গেমসে মহিলা কাবাডি দল ২০১০ সালে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। তার পর থেকেই ভারতীয় দলের দাপট দেখা গিয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে ইরানকে হারিয়ে সোনা জিতে নিল ভারত। এই স্বর্ণপদকটি জয়ের ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ, যার মধ্যে রয়েছে তিনটি সোনা, ১১টি রুপও এবং ১৩টি ব্রোঞ্জ পদক। 

ভারতীয়  মহিলা কাবাডি দলে রয়েছে পূজা, রাজ রানী, সোনালী বিষ্ণু শিঙ্গাতে, পুষ্প, ভাবনা দেবী, রিতু, সঞ্জু দেবী, রিতু নেগি, মনীষা কুমারী, পিংকি রায়, জ্যোতি এবং নিকিতা। শনিবার পরে ভারতের পুরুষ কাবাডি দলও মাঠে নামবে।  সোনা জয়ের সেই ম্যাচেও ভারতের  ছেলেরা ইরানের মুখোমুখি হবে।  

 

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির