একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

Share:

নিজস্ব প্রতিনিধি:  ম্যাকেতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিন যেন ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন! একদিনেই পড়ল মোট ১৮টি উইকেট। দেখা গেল পেস বোলিংয়ের ভয়ংকর দাপট।  শুরুতে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। কিন্তু ম্যাচের চিত্র বদলে যেতে বেশি সময় লাগেনি। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে পাল্টা জবাব দিলেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে একেবারে প্রথম বল থেকেই ঝড় তুললেন স্টার্ক। শাদমান ইসলামকে প্রথম বলেই ফিরিয়ে দেন তিনি। এরপর একের পর এক বাংলাদেশি ব্যাটারকে সাজঘরে ফেরাতে থাকেন বাঁহাতি পেসার। মাত্র ২২ বলের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে কার্যত তছনছ করে দেন স্টার্ক। শেষ পর্যন্ত তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেট ১২ রান।স্টার্কের তাণ্ডবে বাংলাদেশ ৬৪ রানে অলআউট হয়ে যায়। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। শেষ উইকেটে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ২৫ রানের জুটি দলকে অন্তত ৪৩ রানের লজ্জাজনক সর্বনিম্ন টেস্ট স্কোর থেকে বাঁচায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ১১ নম্বরে নামা শরিফুল ১৪ রান। 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন নয়, সমালোচকদের জবাব দিয়ে নিজের লক্ষ্য জানালেন গম্ভীর

কিন্তু বাংলাদেশের লড়াই যে এখানেই শেষ নয়, তা বুঝিয়ে দেন সেই শরিফুলই। প্রথম টেস্টে চোটের কারণে মাঠের বাইরে থাকার পর দ্বিতীয় টেস্টে ফিরে বল হাতে অসাধারণ প্রত্যাবর্তন করেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসে একের পর এক উইকেট তুলে নিয়ে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেট ৩৫ রান। শরিফুলের আঘাতে অস্ট্রেলিয়াও বড়সড় ধাক্কা খায়। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৫ রান। অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসের ৬৪ রানের জবাবে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১০১ রানে। একপ্রান্তে অবশ্য দলের ভরসা হয়ে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। তাঁর ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৫১ রান।

মনসা পুজোর বিসর্জনে ‘লুঙ্গি ডান্সে’ মাতলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর