মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান তুলল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার এইটে ওঠার আশা জিইয়ে রাখার ম্যাচে দুর্দান্ত শুরু করেও বড় রানের ইনিংস দাঁড় করাতে পারল না অস্ট্রেলিয়া।  সোমবার (১৬ ফেব্রুয়ারি)  শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের জোড়া অর্ধশতরান সত্বেও নিচের সারির ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৮১ রানেই গুটিয়ে যেতে হল অসিদের।

টস জিতে এদিন প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান লঙ্কা অধিনায়ক দাসুন শনাকা। ব্যাট করতে নেমে শুরুতেই দারুন শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। দুজনেই হাত খুলে খেলতে থাকেন। দুষ্যন্ত চামিরার প্রথম ওভারেই ১৬ রান নেন দুজনে। শ্রীলঙ্কার বোলারদের মেরে ছাতু করে দিয়ে প্রথম পাওযার প্লে-তে ৭০ রান তুলে নেয় অসিদের ওপেনিং জুটি। নবম ওভারে ট্র্যাভিস হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ১০৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন দুশান হেমন্ত। ২৯ বলে ৫৬ রান করে ফিরে যান হেড। তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন ব্যর্থ হন। তিনি ৭ বলে ৩ রান করে দুনিত ভেল্লালাগের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। পরের ওভারে ফিরে যান অসি অধিনায়ক মিচেল মার্শ। তিনি করেন ২৭ বলে ৫৪। যার উপরে অসি সমর্থকরা বিশেষ ভরসা রেখেছিলেন সেই হিটম্যান টিম ডেভিডও ব্যাট হাতে বেশিদূর এগোতে পারেননি। তিনি করেন ৫ বলে ৬।

পর পর উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান জস ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দুজনে ৩০ রান যোগ করেন। সপ্তদশ ওভারে ফিরে যান ম্যাক্সওয়েল (১৫ বলে ২২)। পরের ওভারে আউট হয়ে যান ভরসাযোগ্য জস ইংলিস। তিনি করেন ২২ বলে ২৭। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অসিদের ব্যাটিং অর্ডার। দলীয় স্কোরে সাত রান যোগ হতে না হতেই ফিরে যান বাকি চার ব্যাটার। ২০ ওভারে ১৮১ রানেই গুটিয়ে যায় অসিদের ইনিংস।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত