চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বছর জয় অধরা টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: রাত পোহালেই মহারণ। মঙ্গলবার (৪ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় সারির টিম নিয়ে খেলতে আসা স্টিভ স্মিথ বাহিনীর বিরুদ্ধে ধারে-ভারে অনেকটা এগিয়ে রোহিত শর্মারা। কিন্তু চাপে পড়লে অস্ট্রেলিয়া প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ইংল্যান্ড ম্যাচেই তার প্রমাণ দিয়েছেন জস ইংলিসরা। মঙ্গলবারের ম্যাচ রোহিতদের কাছে যেমন একদিনের বিশ্বকাপের ফাইনালে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নেওয়া, তেমনই অস্ট্রেলিয়ার কাছে নিজেদের প্রভুত্ব প্রমাণের। কিন্তু কী বলছে পরিসংখ্যান। অতীতের মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে চার বার। দুবার জিতেছে টিম ইন্ডিয়া। আর একবার জিতেছে অস্ট্রেলিয়া। অন্য ম্যাচে নিষ্পত্তি হয়নি। ১৯৯৮ সালের ২৮ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার দেখা হয়েছিল বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জবাবে রিকি পন্টিংরা গুটিয়ে গিয়েছিলেন ২৬৩ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর। ব্যাট হাতে করেছিলেন ১৪১ রান। বল হাতে তুলে নিয়েছিলেন চার উইকেট।

এর ২ বছর বাদে ২০০০ সালে নাইরোবিতে ফের কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচেও জয় হাসিল করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ২৪৫ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। ৮৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন যুবরাজ সিংহ।

এর পর ২০০৬ সালে একই গ্রুপে থাকার সুবাদে মুখোমুখি হয়েছিল দুই দল। পঞ্জাবের মোহালিতে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছিলেন বীরেন্দ্র শেহবাগ-রাহুল দ্রাবিড়রা। জবাবে ৪৫.৪ ওভারে চার উইকেট হারিয়ে ২৫২ রান তুলে জয় হাসিল করেছিলেন রিকি পন্টিংরা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন অজি ব্যাটার ড্যামিয়েন মার্টিন। ২০০৯ সালে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। একই গ্রুপে থাকার সুবাদে সেঞ্চুরিয়ন পার্কে লড়াইয়ে নেমেছিল দুই দল। যদিও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শেষ দিকে ঝেঁপে নেমেছিল বৃষ্টি। তাতেই পণ্ড হয়ে গিয়েছিল ম্যাচ। অর্থা‍ৎ ২০০০ সালের পর আর কখনও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ব্লু ব্রিগ্রেড। রোহিত শর্মা-বিরাট কোহলিরা মঙ্গলবার সেই খরা কাটাতে পারেন কিনা তাই এখন দেখার।

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস