সব থেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস রোহন বোপান্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার বুড়ো বয়সে ভেল্কি দেখালেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয় সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের শিরোপা জিতলেন ৪৩ বছর বয়সী ‘বুড়ো’ টেনিস তারকা। ফাইনালে বোপান্না-এবডেন জুটি ৭-৬, ৭-৫ গেমে হারালেন সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। ওপেন যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন ভারতীয় টেনিস তারকা।

এদিন মেলবোর্নের রড লেভার এরিয়ানায় ডাবলস ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি ছিল বোপান্নার কাছে। শুরু থেকেই অস্ট্রেলিয় সতীর্থ ম্যাথু এবডেনের সঙ্গে দারুণ বোঝাপড়া করে খেলছিলেন ভারতীয় টেনিস তারকা। সারা কোর্টে তাঁর দৌড়ঝাঁপ দেখে একবারও মনে হয়নি চল্লিশের কোটা অনেক আগেই পেরিয়ে এসেছেন ভারতের বুড়ো। বোপান্না এবং এবডেনদের তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরি। দুই জুটির হাড্ডাহাড্ডি লড়াই চলে। যদিও শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসেন বোপান্না-এবডেন। ৭-৬ গেমে জিতে প্রথম সেট পকেটে পুরে নেন।

প্রথম সেট জয়ের ফলে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল বোপান্না ও এবডেনের। দ্বিতীয় সেটেও প্রথম থেকেই চেপে ধরেন প্রতিপক্ষকে। যদিও একবার এগিয়ে গিয়েছিলেন সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরি। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেননি। দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ফের ৭-৫ গেমে সেট জিতে ডাবলসের খেতাব জয় করেন বোপান্না-এবডেন। এদিন ভারতীয় বুড়ো জিততেই দর্শক গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তোলেন। ওই স্লোগান শুনে র‍্যাকেট নাড়িয়ে পাল্টা সম্ভাষণ জানান বোপান্না।

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’